বিএনপির ২৩ হাজার ৮৬৫ মামলা প্রত্যাহার: সংসদে আইনমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০১ এপ্রিল, ২০২৬, ১৮:২৬
২০০৭ সাল থেকে ২০২৫ সালের জানুয়ারি পর্যন্ত বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের হওয়া ১ লাখ ৪২ হাজার ৯৮৩টি মামলার মধ্যে ইতোমধ্যে ২৩ হাজার ৮৬৫টি মামলা প্রত্যাহার করা হয়েছে।
বুধবার (১ এপ্রিল) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ষষ্ঠ দিনে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান এই তথ্য জানান। ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনের সংসদ সদস্য মো. আবদুল মান্নানের এক প্রশ্নের জবাবে তিনি এই পরিসংখ্যান তুলে ধরেন।
আইনমন্ত্রী জানান, সরকারিভাবে কোনো রাজনৈতিক দলের নেতাকর্মীদের মামলার সুনির্দিষ্ট পরিসংখ্যান সংরক্ষণ করা না হলেও বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে এই হিসাব পাওয়া গেছে। তিনি বলেন, “বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের হওয়া এসব মামলার বড় অংশই মিথ্যা ও হয়রানিমূলক।” বর্তমানে রাজনৈতিক কারণে করা মামলাগুলো পর্যালোচনার জন্য জেলা পর্যায়ে চার সদস্যবিশিষ্ট একটি কমিটি কাজ করছে।
মামলা প্রত্যাহারের প্রক্রিয়া ব্যাখ্যা করে মন্ত্রী বলেন, জেলা কমিটি মামলাগুলো যাচাই-বাছাই করে সুপারিশ করলে তা কেন্দ্রীয় পর্যায়ে ২০২৬ সালের ৮ মার্চ গঠিত ছয় সদস্যবিশিষ্ট উচ্চক্ষমতাসম্পন্ন কমিটির কাছে পাঠানো হয়। এই কমিটি চূড়ান্তভাবে সিদ্ধান্ত নেয় যে মামলাটি জনস্বার্থে চালানোর প্রয়োজন আছে কি না। যদি দেখা যায় মামলাটি নিছক রাজনৈতিক হয়রানির উদ্দেশ্যে করা এবং এটি চালালে রাষ্ট্রের ক্ষতি হবে, তবেই তা প্রত্যাহারের সুপারিশ করা হয়।
আইনমন্ত্রী আরও উল্লেখ করেন যে, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর ২০২৬ সালের ৫ মার্চ জেলা পর্যায়ের কমিটিগুলো পুনর্গঠন করেছে।
আরও পড়ুন
- • সিলেটের ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার
- • মালয়েশিয়ার পথে রওনা হলেন প্রধানমন্ত্রী
- • বিশ্বকাপের নকআউট পর্ব নিশ্চিত করল যে দলগুলো
- • ১ লাখ স্বাস্থ্যকর্মী, ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার
- • অভিনেতা আলভীর ১০ দিনের রিমান্ড চেয়েছে ডিবি পুলিশ
- • অর্থপাচার মামলায় মাসুদ উদ্দিন চৌধুরীর চার দিনের রিমান্ড মঞ্জুর
- • দেশের ৬ জেলায় বিকেল ৪টার মধ্যে ঝড়-বজ্রবৃষ্টি হওয়ার শঙ্কা
- • অবিভক্ত বাংলাকে পাকিস্তানে যুক্ত করার ষড়যন্ত্র হয়েছিল: নরেন্দ্র মোদি
- • প্রতিশোধের মানসিকতা থেকে বেরিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর
- • প্রধানমন্ত্রীর সফর উপলক্ষ্যে বন্ধ থাকবে মৌলভীবাজারের ৯২ চা বাগান
- • সড়কে শৃঙ্খলা ফেরাতে ঢাকার তিন বাস টার্মিনাল সরানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
- • যানজট নিরসনে সমন্বিত পরিকল্পনা প্রণয়নে সভা করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- • চট্টগ্রাম বন্দরে কন্টেইনার হ্যান্ডলিংয়ে সর্বোচ্চ রেকর্ড
- • বেনজীর আহমেদকে ফেরত নিতে ৩০ দিনের সময় দিল সংযুক্ত আরব আমিরাত
- • দুবাইয়ে গ্রেফতার বেনজীর, সামনে দীর্ঘ প্রত্যর্পণ প্রক্রিয়া
- • সংসদে ‘আই হ্যাভ অ্যা প্ল্যান’র ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী
- • বেনজীরকে দেশে ফেরাতে সক্রিয় দুদক, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যাচ্ছে নথি
- • ব্রাজিলের রিও ডি জেনিরোতে দুই হেলিকপ্টারের সংঘর্ষে ছয়জন নিহত
