পুশইন ইস্যুতে সরকার পরিস্থিতি পর্যবেক্ষণ করছে: আইনমন্ত্রী
নিউজ ডেস্ক
প্রকাশিত: ১৭ জুন, ২০২৬, ২২:৫৭
ভারত থেকে অবৈধ অনুপ্রবেশ বা পুশ-ইন ইস্যুতে সরকার পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।
বুধবার (১৭ জুন) ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বারইপাড়া গ্রামে ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন।
ভারত থেকে অবৈধ অনুপ্রবেশ বা পুশ-ইন সংক্রান্ত প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘বিষয়টি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো পর্যবেক্ষণ করছে। সরকারও পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। প্রয়োজনীয় সময়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।’
মাগুরার আলোচিত আছিয়া হত্যা মামলার রায় নিয়ে জানতে চাইলে আইনমন্ত্রী বলেন, ‘মামলাটি সুপ্রিম কোর্টের একটি বিশেষ বেঞ্চে শুনানির জন্য তালিকাভুক্ত রয়েছে। নির্ধারিত সময়েই শুনানি অনুষ্ঠিত হবে এবং প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া অনুসরণ করা হবে।’
আওয়ামী লীগ নিষিদ্ধ এবং দলটির বিচার প্রসঙ্গে এক প্রশ্নের উত্তরে আইনমন্ত্রী বলেন, ‘এ বিষয়ে সময়ই বলে দেবে।’
এর আগে বারইপাড়া গ্রামে ৩৪৯ জন নারীর মধ্যে ফ্যামিলি কার্ড বিতরণ করেন তিনি। পরে খালপাড় এলাকায় তালগাছের চারা রোপণের মাধ্যমে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন।
অনুষ্ঠানে ঝিনাইদহের জেলা প্রশাসক মোহাম্মদ নোমান হোসেন, পুলিশ সুপার মিয়া মোহাম্মদ আশিস বিন হাছান, জেলা পরিষদের প্রশাসক এম এ মজিদ, শৈলকুপা উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজুর রহমান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হুমায়ুন বাবর ফিরোজসহ বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রতিফলন/টিএস
আরও পড়ুন
- • অবিভক্ত বাংলাকে পাকিস্তানে যুক্ত করার ষড়যন্ত্র হয়েছিল: নরেন্দ্র মোদি
- • জামিন পেলেন ‘অগ্রযাত্রা প্রতিদিন’র ভারপ্রাপ্ত সম্পাদক রেজানুর ইসলাম
- • সিরিজের শেষ ম্যাচে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
- • যুক্তরাষ্ট্র-ইরানের বৈঠকে সুইজারল্যান্ডে মধ্যস্থতাকারী হিসেবে পাকিস্তানের সেনাপ্রধান
- • বছরে ৬০ বিলিয়ন ডলারের বেশি তেল রপ্তানির সুযোগ ইরানের
- • চলতি বছরের শেষে শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনাল উদ্বোধন: বিমানমন্ত্রী
- • দেশে প্রথম ‘ক্যাশলেস কারা ব্যবস্থা’ চালু মুন্সিগঞ্জ কারাগারে
- • উত্তরের চার জেলায় বন্যার শঙ্কা, সিলেটেও ঝুঁকি
- • প্রতিশোধের মানসিকতা থেকে বেরিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর
- • প্রধানমন্ত্রীর সফর উপলক্ষ্যে বন্ধ থাকবে মৌলভীবাজারের ৯২ চা বাগান
- • বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার
- • সড়কে শৃঙ্খলা ফেরাতে ঢাকার তিন বাস টার্মিনাল সরানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
- • যানজট নিরসনে সমন্বিত পরিকল্পনা প্রণয়নে সভা করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- • চট্টগ্রাম বন্দরে কন্টেইনার হ্যান্ডলিংয়ে সর্বোচ্চ রেকর্ড
- • বেনজীর আহমেদকে ফেরত নিতে ৩০ দিনের সময় দিল সংযুক্ত আরব আমিরাত
- • দুবাইয়ে গ্রেফতার বেনজীর, সামনে দীর্ঘ প্রত্যর্পণ প্রক্রিয়া
- • সংসদে ‘আই হ্যাভ অ্যা প্ল্যান’র ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী
- • বেনজীরকে দেশে ফেরাতে সক্রিয় দুদক, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যাচ্ছে নথি
