১৫ জুন ২০২৬, সোমবার, ১৭:১৫

শিরোনাম
দিল্লি বিমানবন্দরের ঘটনায় ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব সড়কে শৃঙ্খলা ফেরাতে ঢাকার তিন বাস টার্মিনাল সরানোর নির্দেশ প্রধানমন্ত্রীর ১ আগস্ট থেকে সব গণপরিবহণে জিপিএস বাধ্যতামূলক ভারতীয় ভিসা আবেদনে নতুন নিয়ম দীর্ঘ বিরতির পর চালু হচ্ছে ঢাকা-নারিতা সরাসরি ফ্লাইট দিল্লি বিমানবন্দরের ঘটনায় গুরুত্ব দিচ্ছে সরকার, আজই জানানো হবে সিদ্ধান্ত ইরান-যুক্তরাষ্ট্র শান্তি চুক্তিকে স্বাগত জানাল বাংলাদেশ যানজট নিরসনে সমন্বিত পরিকল্পনা প্রণয়নে সভা করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বেসরকারি অফিসেও শুক্র-শনি থাকবে সাপ্তাহিক ছুটি

বেসরকারি অফিসেও শুক্র-শনি থাকবে সাপ্তাহিক ছুটি

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০৫ এপ্রিল, ২০২৬, ০০:৪৩

মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে সৃষ্ট বিদ্যুৎ ও জ্বালানি সংকট মোকাবিলায় সরকারি এবং বেসরকারি অফিসের নতুন সময়সূচি ও সাপ্তাহিক ছুটি নির্ধারণ করেছে সরকার। রবিবার থেকে সরকারি ও বেসরকারি অফিস সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত চলবে। সেইসঙ্গে সরকারি অফিসের মতো বেসরকারি অফিসও শুক্রবার ও শনিবার ছুটি থাকবে।

শনিবার (০৪ এপ্রিল) এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। এর আগে বৃহস্পতিবার এ-সংক্রান্ত প্রস্তাব অনুমোদন দেয় মন্ত্রিসভা।

প্রজ্ঞাপনে বলা হয়, ৫ এপ্রিল থেকে দেশের সব সরকারি ও বেসরকারি অফিস পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত চলবে (রবি থেকে বৃহস্পতিবার)। শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকবে। জরুরি পরিষেবাসমূহ নতুন অফিস সময়সূচির আওতার বাইরে থাকবে বলেও প্রজ্ঞাপনে জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, মন্ত্রিপরিষদ বিভাগের ৪ এপ্রিলের নির্দেশনা অনুযায়ী ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কার্যক্রম সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত এবং ব্যাংকিং সেবা সকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত পরিচালিত হবে। বাংলাদেশ ব্যাংক এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

আদালতের অফিস সময়সূচি নির্ধারণে সুপ্রিম কোর্ট প্রয়োজনীয় নির্দেশনা দেবে। বেসরকারি খাতের শিল্পপ্রতিষ্ঠান, কল-কারখানা ও অন্যান্য প্রতিষ্ঠানের কর্মঘণ্টা নির্ধারণের ক্ষেত্রে ‘বাংলাদেশ শ্রম আইন, ২০০৬’-এর ভিত্তিতে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় নির্দেশনা প্রদান করবে।

আরও পড়ুন