পাম্পগুলোতে হঠাৎই উধাও গাড়ির দীর্ঘ লাইন
নিউজ ডেস্ক
প্রকাশিত: ৩০ এপ্রিল, ২০২৬, ১০:৫৬
রাজধানী ঢাকার পেট্রোল পাম্পগুলোতে হঠাৎই উধাও গাড়ির দীর্ঘ লাইন। কয়েকদিন আগেও যেখানে তেল নিতে দীর্ঘ লাইনে দাঁড়াতে হতো, সেটি এখন একেবারেই নেই। ক্রেতার ভিড় না থাকায় এখন অনেক ফিলিং স্টেশনের কর্মচারীরা অলস সময় কাটাচ্ছেন।
বুধবার নীলক্ষেত (ঢাকা বিশ্ববিদ্যালয় সংলগ্ন) এলাকার কিউ. জে. সামদানি অ্যান্ড কোং ফিলিং স্টেশনে সরেজমিনে দেখা যায়, খোশ গল্পে মেতেছেন কর্মচারী হৃদয় ও সোহেল। একজন মোটরসাইকেল আরোহীকে তেল দিয়ে তাদের সঙ্গে আড্ডায় যোগ দেন নাহিদ। তাদের গল্পের কোনো নির্দিষ্ট বিষয় নেই। ক্রেতা না থাকায় গল্প করছেন পাম্পের এই কর্মচারীরা।
হৃদয় বলেন, ‘তেল নিয়ে আমরা পাম্পে বসে আছি, কিন্তু কাস্টমার নেই। গত তিন ঘণ্টায় ৫০ জনেরও কম ক্রেতা তেল নিতে এসেছে।’
কাজী নজরুল ইসলাম এভিনিউ এলাকার পূর্বাচল ট্রেডার্স ফিলিং স্টেশনের অপারেটর সাইফুল ইসলাম জানান, দুপুর থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত তিনি মাত্র দুজন মোটরসাইকেল চালককে অকটেন দিয়েছেন। প্রতিবেদকের সঙ্গে কথা বলার সময় আরেকজন মোটরসাইকেল চালক আসেন। তাকে তেল দিতে দিতে তিনি বলেন, ‘এক সপ্তাহ আগেও এখানে তেল দিতে হিমশিম খেতে হতো। লম্বা লাইনের কারণে ভিড় লেগে যেত। এখন তেল নিয়ে বসে আছি, কিন্তু ক্রেতা নেই।’
আরও পড়ুন
- • যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানের আয়োজক পাকিস্তান: শেহবাজ শরিফ
- • ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু
- • দিল্লি বিমানবন্দরের ঘটনায় ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব
- • সায়দাবাদ, মহাখালী ও গুলিস্তান বাসস্ট্যান্ড সরানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
- • সড়কে শৃঙ্খলা ফেরাতে ঢাকার তিন বাস টার্মিনাল সরানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
- • হাম নাকি চিকেনপক্স, চেনার সহজ উপায়
- • ১ আগস্ট থেকে সব গণপরিবহণে জিপিএস বাধ্যতামূলক
- • প্রধানমন্ত্রীর উপদেষ্টার দেশে ফেরত আসা ‘অনাকাঙ্ক্ষিত': পররাষ্ট্রমন্ত্রী
- • পাবনায় অগ্নিকাণ্ডে দগ্ধ আরও ৩ জনের মৃত্যু, নিহত বেড়ে ৩
- • অস্ট্রেলিয়াকে হারিয়ে প্রথমবার ওয়ানডে সিরিজ বাংলাদেশের
- • জবির এমসিজে বিভাগে সাংবাদিকতা বিষয়ক সেমিনার আয়োজিত
- • শুরু হচ্ছে ফিফা বিশ্বকাপ ২০২৬ এর প্রথম ম্যাচ
- • বিশ্বকাপ মিশনে যুক্তরাষ্ট্রে নিজস্ব শেফ ও খাবার নিয়ে হাজির নরওয়ে দল
- • শত দিন পরবর্তী বিএনপি সরকার: প্রতিশ্রুতির পথ নাকি প্রশ্নের পাহাড়?
- • ইভটিজিং সামাজিক অভিশাপের এক নীরব বিস্তার
- • মধ্যপ্রাচ্য যুদ্ধের শত দিন: আগুনের বৃত্তে দাঁড়িয়ে বিশ্বের ভবিষ্যৎ
- • বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার
- • মহারাষ্ট্রে একই পরিবারের চারজনের রহস্যজনক মৃত্যু
