২০ জুন ২০২৬, শনিবার, ১৫:০১

শিরোনাম
আজ আন্তর্জাতিক শরণার্থী দিবস দেশে খাদ্যশস্যের মজুত ২০ লাখ ৬০ হাজার টন ছাড়ালো বাংলাদেশের নারী উন্নয়নে অগ্রগতির প্রশংসা ইউএন উইমেনের শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ জাতি গঠনে সবচেয়ে গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী মালয়েশিয়া ও চীন যাচ্ছেন তারেক রহমান, গুরুত্ব পাচ্ছে শ্রমবাজার ও বিনিয়োগ কবি আল মুজাহিদীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক প্রকাশ ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের ফেসবুক আইডি হ্যাক আগের ইউনিফর্মে ফিরছে পুলিশ, গেজেট প্রকাশ

গাজীপুরে পোশাক কারখানার পানি পান করে আবারও অসুস্থ শতাধিক শ্রমিক

গাজীপুরে পোশাক কারখানার পানি পান করে আবারও অসুস্থ শতাধিক শ্রমিক

জেলা প্রতিনিধি

প্রকাশিত: ২০ জুন, ২০২৬, ১২:৪২

গাজীপুরের কালিয়াকৈরে ড্রেসম্যান লিমিটেড পোশাক কারখানায় সরবরাহকৃত পানি পান করার পর আবারও শতাধিক শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন। অসুস্থ শ্রমিকদের দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ আশপাশের বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি করা হয়েছে।

শনিবার (২০ জুন) সকালে উপজেলার চন্দ্রা এলাকায় এ ঘটনা ঘটে।

জানা যায়, প্রতিদিনের মতো সকালে শ্রমিকরা কাজে যোগ দেন। এরপর কারখানার সরবরাহ করা পানি পান করার কিছু সময় পরই তাদের মধ্যে মাথা ঘোরা, বমি, পেটব্যথা, দুর্বলতা ও শ্বাসকষ্টের মতো উপসর্গ দেখা দেয়। পরে বিভিন্ন ফ্লোরের শ্রমিকরা একই ধরনের অসুস্থতায় আক্রান্ত হলে কারখানাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

অসুস্থ শ্রমিকদের অভিযোগ, পানিতে অস্বাভাবিক গন্ধ ছিল এবং পানি পান করার পরপরই তারা অসুস্থ বোধ করতে শুরু করেন।

কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, হাসপাতালে আসা শ্রমিকদের চিকিৎসা দিতে অতিরিক্ত ব্যবস্থা নেওয়া হয়েছে। অধিকাংশ শ্রমিক বর্তমানে শঙ্কামুক্ত।

কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা এ.এইচ.এম ফখরুল হোসাইন জানান, পানির নমুনা পরীক্ষা করার জন্য ঢাকায় পাঠানো হয়েছে এবং রিপোর্ট পাওয়ার পর বিষয়টি নিশ্চিত হওয়া যাবে। ঘটনার কারণ অনুসন্ধান চলছে এবং সত্যতা পাওয়া গেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে গত ১৮ জুন একই কারখানায় পানি পান করে শতাধিক শ্রমিক অসুস্থ হয়ে পড়ার ঘটনা ঘটে, যা নিয়ে এলাকায় ব্যাপক উদ্বেগ তৈরি হয়েছিল।

আরও পড়ুন