ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের ফেসবুক আইডি হ্যাক
নিউজ ডেস্ক
প্রকাশিত: ১৯ জুন, ২০২৬, ২২:২৩
ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের ফেসবুক আইডি হ্যাক করে তার ব্যক্তিগত ও রাজনৈতিক ভাবমূর্তি ক্ষুণ্নের অপচেষ্টা চালানো হচ্ছে বলে অভিযোগ করা হয়েছে। শুক্রবার (১৯ জুন) প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, একটি কুচক্রী মহল পরিকল্পিতভাবে প্রতিমন্ত্রীর ফেসবুক অ্যাকাউন্টে অনুপ্রবেশ করে বিভ্রান্তিকর কর্মকাণ্ড চালানোর চেষ্টা করছে।
এ অবস্থায় সবার প্রতি আহ্বান জানিয়ে বলা হয়েছে, প্রতিমন্ত্রীর ফেসবুক আইডি থেকে কোনো অসঙ্গতিপূর্ণ, বিভ্রান্তিকর বা অনাকাঙ্ক্ষিত পোস্ট প্রকাশিত হলে তা যেন কেউ বিশ্বাস না করেন বা এ নিয়ে বিভ্রান্ত না হন।
এতে আরও বলা হয়, আইডি থেকে প্রকাশিত যেকোনো অনাকাঙ্ক্ষিত কনটেন্টের দায় আমিনুল হকের নয়। বরং এটি তার ব্যক্তিগত ও রাজনৈতিক ভাবমূর্তি ক্ষুণ্নের সুপরিকল্পিত ষড়যন্ত্রের অংশ।
জানানো হয়, ফেসবুক আইডি পুনরুদ্ধারে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে এবং বিষয়টি নিয়ে কাজ চলছে। অ্যাকাউন্টটি পুনরুদ্ধার করা সম্ভব হলে আনুষ্ঠানিকভাবে সবাইকে জানানো হবে।
প্রতিফলন/টিএস
আরও পড়ুন
- • আজ আন্তর্জাতিক শরণার্থী দিবস
- • কারওয়ান বাজারে সাময়িক বিঘ্নের পর পুনরায় চালু এআই ক্যামেরা
- • অপরাধ দমনে জিরো টলারেন্সের ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর
- • পাকিস্তানে যাত্রীবাহী গাড়িকে লক্ষ্য করে বিস্ফোরণ, নিহত ৫
- • গাজীপুরে পোশাক কারখানার পানি পান করে আবারও অসুস্থ শতাধিক শ্রমিক
- • যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতার পর হরমুজ নিয়ে নতুন পদক্ষেপ
- • শিবগঞ্জ সীমান্তে ২০ জনকে পুশইন চেষ্টা রুখে দিল বিজিবি
- • নেতানিয়াহুর সঙ্গে সম্পর্ক ও ইসরাইল নীতি নিয়ে মুখ খুললেন ট্রাম্প
- • প্রতিশোধের মানসিকতা থেকে বেরিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর
- • প্রধানমন্ত্রীর সফর উপলক্ষ্যে বন্ধ থাকবে মৌলভীবাজারের ৯২ চা বাগান
- • বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার
- • সড়কে শৃঙ্খলা ফেরাতে ঢাকার তিন বাস টার্মিনাল সরানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
- • মহারাষ্ট্রে একই পরিবারের চারজনের রহস্যজনক মৃত্যু
- • যানজট নিরসনে সমন্বিত পরিকল্পনা প্রণয়নে সভা করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- • বেনজীর আহমেদকে ফেরত নিতে ৩০ দিনের সময় দিল সংযুক্ত আরব আমিরাত
- • বেনজীরকে দেশে ফেরাতে সক্রিয় দুদক, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যাচ্ছে নথি
- • সৌদিতে চাকরি ও ভিসা প্রক্রিয়ায় বড় পরিবর্তন
- • ব্রাজিলের রিও ডি জেনিরোতে দুই হেলিকপ্টারের সংঘর্ষে ছয়জন নিহত
