২৩ জুন ২০২৬, মঙ্গলবার, ০৯:১৩

শিরোনাম
আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ ম্যাচ উপভোগ করতে ঢাবিতে আর্জেন্টিনার রাষ্ট্রদূত চার দিনের সফরে চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী আইসিসির মাসসেরা ক্রিকেটার মুশফিক ৭ কলেজের সব নথিতে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ ব্যবহারের নির্দেশনা রাজধানীতে ফের আকস্মিক ভূমিকম্প! ভারতের লখনৌতে কোচিং সেন্টারে আগুন, নিহত অন্তত ১৫ মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত খোলার সম্ভাবনা কম শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সে চার দিনে জমা ১৭ লাখ টাকার বেশি তাপপ্রবাহে বিপর্যস্ত ফ্রান্স, বন্ধ শত শত স্কুল

যুক্তরাষ্ট্র-ইরানের বৈঠকে সুইজারল্যান্ডে মধ্যস্থতাকারী হিসেবে পাকিস্তানের সেনাপ্রধান

যুক্তরাষ্ট্র-ইরানের বৈঠকে সুইজারল্যান্ডে মধ্যস্থতাকারী হিসেবে পাকিস্তানের সেনাপ্রধান

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২১ জুন, ২০২৬, ১৩:৫২

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে অনুষ্ঠিতব্য উচ্চপর্যায়ের আলোচনায় অংশ নিতে সুইজারল্যান্ডে পৌঁছেছেন পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনির।

আলজাজিরার প্রতিবেদনের তথ্য অনুযায়ী, তিনি এই আলোচনায় মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করবেন। সমঝোতা স্মারকের আওতায় চলমান কারিগরি (টেকনিক্যাল) আলোচনায় পাকিস্তান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

সুইজারল্যান্ডের বুর্গেনস্টকে এই বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। আলোচনার বিভিন্ন ধাপে অংশ নিতে ইতোমধ্যে সেখানে পৌঁছেছেন আসিম মুনির।

এই বৈঠককে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান কূটনৈতিক প্রচেষ্টার একটি গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে দেখা হচ্ছে। তবে আলোচনার এজেন্ডা বা সম্ভাব্য ফলাফল সম্পর্কে এখনো আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কিছু জানানো হয়নি।

এর আগে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সও সুইজারল্যান্ডে পৌঁছেছেন। তার একজন মুখপাত্র এ তথ্য নিশ্চিত করেছেন।

ভ্যান্স বলেছেন, পারমাণবিক ইস্যু এবং লেবাননের যুদ্ধবিরতি নিয়ে আলোচনায় তিনি অগ্রগতির আশা করছেন। তার মতে, লেবাননের পরিস্থিতি আগের তুলনায় কিছুটা উন্নতির দিকে যাচ্ছে এবং উত্তেজনাও কমছে।

তিনি আরও বলেন, ইসরায়েল ও লেবানন উভয় দেশের নিরাপত্তা ও স্থিতিশীলতা নিশ্চিত করতে পরিস্থিতির ওপর নিয়মিত নজর রাখা প্রয়োজন।

প্রতিফলন/টিএস 

আরও পড়ুন