২৫ জুন ২০২৬, বৃহস্পতিবার, ১৪:২৯

শিরোনাম
ঢাকা-তেহরান সরাসরি ফ্লাইট চালুর প্রস্তাব ইরানের রোববার শুরু ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন চীনা বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর 'বাংলাদেশ স্যাটেলাইট-১' থেকে ৫ বছরে নিট মুনাফা ১৬৪ কোটি টাকা বিদ্যুৎ বিভাগের ঘোষণা, ৯ ঘণ্টা বন্ধ থাকবে সরবরাহ জুলাইতেই মিলতে পারে মালয়েশিয়া শ্রমবাজারের সুখবর দ্বিতীয় পদ্মা সেতু বাস্তবায়নে শুরু প্রস্তুতি পেনশনের ভোগান্তি কমাতে ওপিটিএমএস চালু করছে সরকার

ঢাকা-তেহরান সরাসরি ফ্লাইট চালুর প্রস্তাব ইরানের

ঢাকা-তেহরান সরাসরি ফ্লাইট চালুর প্রস্তাব ইরানের

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২৫ জুন, ২০২৬, ১২:৫৩

বাংলাদেশ ও ইরানের মধ্যে সরাসরি বিমান চলাচল চালুর প্রস্তাব দিয়েছে তেহরান। দুই দেশের বাণিজ্য, পর্যটন এবং জনগণের মধ্যে যোগাযোগ আরও জোরদার করতে এ উদ্যোগের প্রতি আগ্রহ প্রকাশ করেছে দেশটি।

সোমবার জাতীয় সংসদ ভবনে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে বাংলাদেশে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত ড. জলিল রাহিমী জাহানাবাদী এ প্রস্তাব উত্থাপন করেন।

বৈঠকে রাষ্ট্রদূত বলেন, ঢাকা ও তেহরানের মধ্যে সরাসরি বিমান যোগাযোগ চালু হলে ব্যবসা-বাণিজ্য, পর্যটন এবং সাংস্কৃতিক বিনিময় উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে। একই সঙ্গে দুই দেশের জনগণের পারস্পরিক যোগাযোগও সহজ হবে।

তিনি বাংলাদেশ ও ইরানের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ ভবিষ্যতে ১ বিলিয়ন মার্কিন ডলারে উন্নীত করার আশাবাদ ব্যক্ত করেন।

সাক্ষাতে ইরান থেকে সাশ্রয়ী মূল্যে পেট্রোকেমিক্যাল পণ্য, ইউরিয়া সার ও বিভিন্ন খাদ্যপণ্য আমদানির সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। পাশাপাশি বাংলাদেশের তৈরি পোশাক ইরানের বাজারে আরও বেশি রপ্তানির সুযোগ নিয়েও মতবিনিময় করেন দুই পক্ষ।

বৈঠকে উভয় পক্ষই মত দেয়, সরাসরি ফ্লাইট চালু হলে ব্যবসায়ী, পর্যটক ও বিনিয়োগকারীদের যাতায়াত সহজ হবে এবং দুই দেশের অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতা নতুন গতি পাবে।

সংশ্লিষ্টদের মতে, প্রস্তাবটি বাস্তবায়িত হলে বাংলাদেশ ও ইরানের কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক আরও গভীর হবে।

আরও পড়ুন