২৮ জুন ২০২৬, রবিবার, ১৭:২৪

শিরোনাম
কুমিল্লায় প্রথম নারী জেলা প্রশাসক হলেন রোজী আক্তার সিলেটের নতুন জেলা প্রশাসক মুহাম্মদ রেজা হাসান প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ আগস্টেই জাতীয় গ্রিডে যুক্ত হবে রূপপুরের বিদ্যুৎ পাঁচ দিনের সফরে চেক রিপাবলিক ও স্লোভাকিয়ায় গেলেন সেনাপ্রধান দেশে কমছে গুরুতর অপরাধ, মাঠ প্রশাসনের সমন্বিত উদ্যোগে ইতিবাচক পরিবর্তন শিল্পের পূর্ণ উৎপাদনে গ্যাস সংকট দূর করার আশ্বাস বাণিজ্যমন্ত্রীর সারা দেশে শুরু ভিটামিন ‘এ প্লাস’ ক্যাম্পেইন

মধ্যপ্রাচ্যে ৮ মার্কিন ঘাঁটিতে বড় হামলার দাবি আইআরজিসির

মধ্যপ্রাচ্যে ৮ মার্কিন ঘাঁটিতে বড় হামলার দাবি আইআরজিসির

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২৮ জুন, ২০২৬, ১৬:০৬

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) দাবি করেছে, মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের আটটি গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনায় ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানো হয়েছে। ইরানের ভূখণ্ডে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হামলার জবাব হিসেবেই এই অভিযান পরিচালনা করা হয়েছে বলে জানিয়েছে বাহিনীটি।

মিডল ইস্ট আইয়ের প্রতিবেদনে বলা হয়, আইআরজিসির এক বিবৃতিতে জানানো হয়েছে, রোববার (স্থানীয় সময়) রাত ২টা থেকে ৩টার মধ্যে নৌবাহিনী ও মহাকাশ প্রতিরক্ষা বাহিনী যৌথভাবে এ অভিযান চালায়।

আইআরজিসির দাবি, হামলার লক্ষ্যবস্তুগুলোর মধ্যে কুয়েতের আলি আল সালেম বিমানঘাঁটি এবং বাহরাইনের যুক্তরাষ্ট্রের পঞ্চম নৌবহরের সদর দপ্তরসহ মোট আটটি গুরুত্বপূর্ণ মার্কিন সামরিক স্থাপনা ছিল। অভিযানে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করা হয়েছে এবং লক্ষ্যবস্তুগুলো ধ্বংস হয়েছে বলেও দাবি করা হয়।

বিবৃতিতে আরও বলা হয়, ইরানের উপকূলীয় পাঁচটি ঘাঁটিতে যুক্তরাষ্ট্রের হামলার পরই পাল্টা এই অভিযান চালানো হয়েছে। আইআরজিসির ভাষ্য অনুযায়ী, হরমুজ প্রণালিতে একটি জাহাজকে কেন্দ্র করে সৃষ্ট ঘটনার জের ধরে যুক্তরাষ্ট্র ওই হামলা চালায়।

আইআরজিসি আরও দাবি করেছে, পাকিস্তানের মধ্যস্থতায় ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে স্বাক্ষরিত ইসলামাবাদ সমঝোতা অনুযায়ী হরমুজ প্রণালিতে নৌযান চলাচলের নিরাপত্তার দায়িত্ব ইরানের ওপর ন্যস্ত রয়েছে। ভবিষ্যতে নিয়ম লঙ্ঘনকারী জাহাজের বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নেওয়ারও হুঁশিয়ারি দিয়েছে বাহিনীটি।

বিবৃতিতে সতর্ক করে বলা হয়, ভবিষ্যতে যেকোনো ধরনের আগ্রাসনের জবাব আরও কঠোর ও বিধ্বংসী হবে। একই সঙ্গে যুদ্ধবিরতি লঙ্ঘনকে ইসলামাবাদ সমঝোতার প্রথম ধারা ভঙ্গ হিসেবে উল্লেখ করে এর ফলে সংশ্লিষ্ট সব প্রক্রিয়া স্থগিত হয়ে যেতে পারে বলেও দাবি করা হয়েছে।

এদিকে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, তারা ইরানের অভ্যন্তরে নতুন করে সামরিক অভিযান পরিচালনা করেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও সামাজিক যোগাযোগমাধ্যমে এ হামলার সত্যতা নিশ্চিত করেছেন।

সূত্র: মিডল ইস্ট আই

আরও পড়ুন