দেশের সার্বিক উন্নয়নের কারণ জানতে বললেন জয়
ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: ১৬ জানুয়ারি, ২০২২, ০৮:১৯
বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) বাংলাদেশের আওয়ামী লীগের ওয়েবসাইটে এ সংক্রান্ত একটি আর্টিকেল প্রকাশিত হয়। শুক্রবার (১৪ জানুয়ারি) আর্টিকেলটি প্রধানমন্ত্রীর আইসিটি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় তার ভেরিফাইয়েড ফেসবুক পেজে শেয়ার করেছেন।
পোস্টটি শেয়ার করে আওয়ামী লীগ সরকারের পজিটিভ দৃষ্টিভঙ্গিতে বাংলাদেশের দ্রুত অর্থনৈতিক উন্নয়ন কীভাবে সম্ভব হয়েছে তা জানতে আর্টিকেলটি পড়ার অনুরোধ জানান তিনি।
আর্টিকেলে বলা হয়, ভয়েস অব আমেরিকার কাছে দেয়া এক সাক্ষাৎকারে বাংলাদেশের অর্থনীতির প্রবৃদ্ধি নিয়ে নির্মোহ আলোচনা করেছেন বিশিষ্ট অর্থনীতিবিদ এবং বিশ্ব ব্যাংকের সাবেক কর্মকর্তা ড. আখতার মাহমুদ। তিনি জানান, স্বাধীনতার আগে আমাদের সুযোগ ছিল না। স্বাধীনতার কারণে নিজেদের বিকাশের সুযোগ সৃষ্টি হয় আমাদের। বঙ্গবন্ধু সমাজতান্ত্রিক অর্থনীতি ব্যবস্থা প্রচলনের মাধ্যমে আপামর জনগণকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে চেয়েছিলেন। বঙ্গবন্ধু স্পষ্ট করে বলেছিলেন, অন্য কোনো দেশের মডেলে নয়, বরং বাংলাদেশের সমাজতন্ত্র হবে নিজস্ব স্টাইলে। বাংলাদেশের সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থার ব্যাপারে ব্যাখ্যা দিতে গিয়ে বঙ্গবন্ধু বলেছেন- দুঃখী মানুষের মুখে হাসি ফোটানো। মাঝখানে কিছু সময় প্রবৃদ্ধির গতি মন্থর হলেও, এখন কিন্তু সেই দিকেই ধাবিত হয়েছে বাংলাদেশ।
আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন এই অর্থনীতিবিদ আরও জানান, ১৯৮৯ সালে সোভিয়েত ইউনিয়নের পতনের পর পুরো বিশ্ব মুক্তবাজার অর্থনীতির দিকে ঝুঁকে পড়ে। তখন বাংলাদেশকেও ধীরে ধীরে সেদিকেই যেতে হয়েছে। তবে ১৯৯১ সালেই কিন্তু বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা যুক্তরাষ্ট্র সফরের সময় অর্থনীতিবিদদের সঙ্গে এ নিয়ে বৈঠক করেন। সেই বৈঠকে আমিও ছিলাম। মুক্তবাজারভিত্তিক অর্থনীতির মাধ্যমেও কীভাবে সাধারণ মানুষের অর্থনৈতিক বিকাশ ঘটানো যায়, বিষয়টি নিয়ে একাধিকবার বৈঠক করেন শেখ হাসিনা। ওই সময় তিনি বারবার জানতে চেয়েছিলেন যা, তা হলো- মুক্তবাজার অর্থনীতির ভেতরেও প্রান্তিক ও সাধারণ মানুষকে সুযোগ দেওয়ায় পথ বের করা যায় কীভাবে।
বর্তমানের বদলে যাওয়া বাংলাদেশের বিষয়ে ড. আখতার মাহমুদ বলেন, বাংলার মানুষ উদ্যমী। সুযোগ পেলে কাজে লাগাতে পারে। গত একযুগ থেকে সরকারের নীতিমালার ধারাবাহিকতার কারণে অনেক সুযোগ সৃষ্টি হয়েছে মানুষের জন্য। সাধারণ মানুষকে যদি আমরা সুযোগটা দিতে পারি, তাহলে তারা কিন্তু নিজেরাই নিজেদের অর্থনৈতিক অবস্থা পরিবর্তনের দিকে যায়। সরকার জনগণের উদ্যমী শক্তিকে বিকশিত করার সুযোগ করে দিয়েছে। ফলে মানুষ নিজেদের অবস্থা পরিবর্তন করতে পেরেছে। যার কারণে, সার্বিকভাবে পুরো দেশের অবস্থা বদলে গেছে।
আরও পড়ুন: বুয়েটের হলে ২২ শিক্ষার্থী করোনায় আক্রান্ত
অর্থনীতিবিদদের মতে বদলে যাওয়া বাংলাদেশের মূল কারণ হলো সরকারের নীতির স্থিতিশীলতা ও ধারাবাহিকতা, এবং এর কারণে মানুষের জন্য সৃষ্ট বহুমুখী সুযোগ- যা ব্যবহার করে মানুষ নিজের তথা দেশের অর্থনৈতিক পরিবেশ পরিবর্তন করতে পেরেছে।
এমনকি কোভিডের কারণে সারা বিশ্বের অধিকাংশ রাষ্ট্রের জিডিপি যখন কমে গিয়েছিল, তখনও যে কয়েকটি রাষ্ট্র নিজেদের অর্থনীতি ধরে রাখতে সমর্থ্য হয়েছিল বাংলাদেশ তাদের মধ্যে অন্যতম। এবিষয়ে এই অভিজ্ঞ অর্থনীতিবিদ বলেন, ২০২০ সালে আমাদের জিডিপি প্রায় আড়াই শতাংশ বেড়েছিল, যেখানে ভারতের ১০ শতাংশ কমে গিয়েছিল। এবং ২০২১-২২ অর্থবছরের বিষয়ে, শুরুতে বিশ্বব্যাংকের প্রজেকশন ছিল- বাংলাদেশের প্রবৃদ্ধি হয়তো ৫.১ শতাংশ বাড়বে, তবে সম্প্রতি তারা সেই প্রজেকশনটি বাড়িয়ে ৬.৪ পর্যন্ত নিয়ে গেছে। অতএব নানান হিসেবে কিন্তু আমরা দেখছি- বর্তমানে যে অর্থনৈতিক উন্নতি, প্রবৃদ্ধি, সেটি কিন্তু অন্যান্য দেশের তুলনায় বেশ বেশি।
বাংলাদেশের উৎপাদন গত এক যুগে অনেক বেড়েছে, যা আমাদের অর্থনীতিকে বদলাতে অনেক সহায়তা করেছে। তবে বিভিন্ন খাতে আরও উৎপানশীলতা বৃদ্ধির সুযোগ আছে। যদি আগামী কয়েকবছর বহুমুখী খাতে উৎপাদনশীলতা বৃদ্ধি করা যায়, তাহলে শুল্কমুক্ত বা কম শুল্কে বাণিজ্য করলেও বাংলাদেশের ক্ষতি হবে না, বরং চলমান অর্থনীতি আরও শক্তিশালী হবে। স্বল্প উন্নত রাষ্ট্র থেকে উন্নয়নশীল দেশে উত্তরণের কারণে, বাংলাদেশের পরবর্তী অর্থনৈতিক প্রেক্ষাপটের বিষয়ে এই পরামর্শ দেন বিশিষ্ট অর্থনীতিবিদ এবং বিশ্ব ব্যাংকের সাবেক কর্মকর্তা ড. আখতার মাহমুদ।
অর্থনৈতিক সুযোগগুলো দেশের সাধারণদের কাছে পৌঁছানোর জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শিতার কথা উল্লেখ করেন এই অর্থনীতিবিদ। তিনি বলেন, বাজারভিত্তিক অর্থনীতির দিকে গেলেও, দেশের গরিব মানুষ যাতে বাদ না পড়ে, তারা যাতে পিছিয়ে না যায়- সেজন্য কী করণীয়, সে ব্যাপারেও শেখ হাসিনা সচেষ্ট। তাই আমি অর্থনীতির দৃষ্টিকোণ থেকে বলছি- তিনি (প্রধানমন্ত্রী শেখ হাসিনা) একটি ব্যালেন্স করার চেষ্টা করছেন। মূলত, বাজার অর্থনীতি খুব শক্তিশালী, উদ্যমী শক্তিকে বিকশিত হওয়ার সুযোগ করে দেয় এই অর্থনীতি। সেই সঙ্গে প্রান্তিক ও সাধারণ মানুষকে দেখে রাখার এবং তাদের জন্য সুযোগ তৈরি করার যে তাগিদটা আছে- এই দুটোর মধ্যে ব্যালেন্স করা দরকার এবং সেটাই উনি (প্রধানমন্ত্রী) করছেন বলে আমার মনে হয়।
আরও পড়ুন
- • যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানের আয়োজক পাকিস্তান: শেহবাজ শরিফ
- • ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু
- • দিল্লি বিমানবন্দরের ঘটনায় ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব
- • সায়দাবাদ, মহাখালী ও গুলিস্তান বাসস্ট্যান্ড সরানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
- • সড়কে শৃঙ্খলা ফেরাতে ঢাকার তিন বাস টার্মিনাল সরানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
- • হাম নাকি চিকেনপক্স, চেনার সহজ উপায়
- • ১ আগস্ট থেকে সব গণপরিবহণে জিপিএস বাধ্যতামূলক
- • প্রধানমন্ত্রীর উপদেষ্টার দেশে ফেরত আসা ‘অনাকাঙ্ক্ষিত': পররাষ্ট্রমন্ত্রী
- • পাবনায় অগ্নিকাণ্ডে দগ্ধ আরও ৩ জনের মৃত্যু, নিহত বেড়ে ৩
- • অস্ট্রেলিয়াকে হারিয়ে প্রথমবার ওয়ানডে সিরিজ বাংলাদেশের
- • জবির এমসিজে বিভাগে সাংবাদিকতা বিষয়ক সেমিনার আয়োজিত
- • শুরু হচ্ছে ফিফা বিশ্বকাপ ২০২৬ এর প্রথম ম্যাচ
- • বিশ্বকাপ মিশনে যুক্তরাষ্ট্রে নিজস্ব শেফ ও খাবার নিয়ে হাজির নরওয়ে দল
- • শত দিন পরবর্তী বিএনপি সরকার: প্রতিশ্রুতির পথ নাকি প্রশ্নের পাহাড়?
- • ইভটিজিং সামাজিক অভিশাপের এক নীরব বিস্তার
- • মধ্যপ্রাচ্য যুদ্ধের শত দিন: আগুনের বৃত্তে দাঁড়িয়ে বিশ্বের ভবিষ্যৎ
- • বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার
- • মহারাষ্ট্রে একই পরিবারের চারজনের রহস্যজনক মৃত্যু
