শাস্তি নয়, সংশোধনে র্যাব কর্মকর্তাদের নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের: কৃষিমন্ত্রী
ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: ১৬ জানুয়ারি, ২০২২, ১০:০৭
রোববার (১৬ জানুয়ারি) বাংলাদেশে নিযুক্ত বিদায়ী মার্কিন রাষ্ট্রদূত আর্ল মিলারের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
আবদুর রাজ্জাক বলেন, কিছু ক্ষেত্রে র্যাব ভুল করে থাকতে পারে। সেজন্য বাহিনীর ১৯০ কর্মকর্তার শাস্তিও হয়েছে।
তিনি জানান, র্যাবের কয়েকজন কর্মকর্তাদের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে মার্কিন প্রশাসন। বাংলাদেশ যেন মানবাধিকার রক্ষায় আরও সতর্ক হয় বা পরিস্থিতির উন্নতি হয়। এ কারণেই নিষেধাজ্ঞা দেয়া হয়েছে।
আরও পড়ুন: দুই ব্যাংকে জব্দ থাকা ইভ্যালির অর্থ ছাড়ের নির্দেশ হাইকোর্টের
কৃষিমন্ত্রীকে এসব কথা জানিয়েছেন খোদ বিদায়ী মার্কিন রাষ্ট্রদূত। আবদুর রাজ্জাক বলেন, বাংলাদেশ সফলভাবে জঙ্গি দমন করায় যুক্তরাষ্ট্র সরকার প্রশংসা করেছে। তাদের ধারণা- কিছু ক্ষেত্রে মানবাধিকার লঙ্ঘন হয়েছে। সেটার উন্নতি হওয়া দরকার। তাই এ নিষেধাজ্ঞা দিয়েছে তারা। মার্কিন প্রশাসন আশা করে, বাংলাদেশে মানবাধিকার পরিস্থিতির উন্নতি হবে।
মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে সম্প্রতি র্যাব এবং বাহিনীটির সাবেক ও বর্তমান সাত কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট্র। এর মধ্যে র্যাবের সাবেক মহাপরিচালক (ডিজি) এবং বর্তমানে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদও রয়েছেন।
গত ১০ ডিসেম্বর বিভিন্ন দেশের ১৫ ব্যক্তি এবং ১০ প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দেয় যুক্তরাষ্ট্রের রাজস্ব দপ্তর। মানবাধিকার লঙ্ঘনে উত্তর কোরিয়া ও মিয়ানমারের সঙ্গে বাংলাদেশকে বিবেচনা করে যুক্তরাষ্ট্র।
আরও পড়ুন
- • যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানের আয়োজক পাকিস্তান: শেহবাজ শরিফ
- • ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু
- • দিল্লি বিমানবন্দরের ঘটনায় ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব
- • সায়দাবাদ, মহাখালী ও গুলিস্তান বাসস্ট্যান্ড সরানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
- • সড়কে শৃঙ্খলা ফেরাতে ঢাকার তিন বাস টার্মিনাল সরানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
- • হাম নাকি চিকেনপক্স, চেনার সহজ উপায়
- • ১ আগস্ট থেকে সব গণপরিবহণে জিপিএস বাধ্যতামূলক
- • প্রধানমন্ত্রীর উপদেষ্টার দেশে ফেরত আসা ‘অনাকাঙ্ক্ষিত': পররাষ্ট্রমন্ত্রী
- • পাবনায় অগ্নিকাণ্ডে দগ্ধ আরও ৩ জনের মৃত্যু, নিহত বেড়ে ৩
- • অস্ট্রেলিয়াকে হারিয়ে প্রথমবার ওয়ানডে সিরিজ বাংলাদেশের
- • জবির এমসিজে বিভাগে সাংবাদিকতা বিষয়ক সেমিনার আয়োজিত
- • শুরু হচ্ছে ফিফা বিশ্বকাপ ২০২৬ এর প্রথম ম্যাচ
- • বিশ্বকাপ মিশনে যুক্তরাষ্ট্রে নিজস্ব শেফ ও খাবার নিয়ে হাজির নরওয়ে দল
- • শত দিন পরবর্তী বিএনপি সরকার: প্রতিশ্রুতির পথ নাকি প্রশ্নের পাহাড়?
- • ইভটিজিং সামাজিক অভিশাপের এক নীরব বিস্তার
- • মধ্যপ্রাচ্য যুদ্ধের শত দিন: আগুনের বৃত্তে দাঁড়িয়ে বিশ্বের ভবিষ্যৎ
- • বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার
- • মহারাষ্ট্রে একই পরিবারের চারজনের রহস্যজনক মৃত্যু
