২৮ জুলাই ২০২৬, মঙ্গলবার, ২৩:০৮

শিরোনাম
প্রথমবার জাতিসংঘে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ১ আগস্ট থেকে সব গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক ১৫৭ বছরের পৌরসভা থেকে সিটি করপোরেশন হচ্ছে কক্সবাজার শিক্ষা মন্ত্রণালয়ে প্রথম পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান গ্যাস সংকট সমাধানে বাংলাদেশকে সহযোগিতা করবে মালয়েশিয়া: জ্বালানি প্রতিমন্ত্রী সাড়ে ৭ বছরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ৭,৩৬৪ শিক্ষার্থীর, অর্ধেকের বেশি মোটরসাইকেলে :রোড সেফটি ফাউন্ডেশন আগামীকাল থেকে সারাদেশে অনির্দিষ্টকালের অ্যাম্বুলেন্স ধর্মঘট মাদকবিরোধী লড়াইকে সামাজিক আন্দোলনে রূপ দিতে হবে: মির্জা ফখরুল

ইশরাকের মেয়র হওয়া না হওয়ার সিদ্ধান্ত আমি একা নিচ্ছি না: উপদেষ্টা আসিফ

ইশরাকের মেয়র হওয়া না হওয়ার সিদ্ধান্ত আমি একা নিচ্ছি না: উপদেষ্টা আসিফ

প্রকাশিত: ২০ মে, ২০২৫, ১২:৫৪

যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, ইশরাক হোসেনের মেয়র হওয়া না হওয়ার বিষয়টি আদালতে বিচারাধীন থাকায় আইনি জটিলতা রয়েছে। তাই এ বিষয়ে আমাকে অবাঞ্ছিত ঘোষণা বা দোষারোপ করা সমীচীন হবে না।

সাভারের জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটে মঙ্গলবার দুপুরে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এমন মন্তব্য করেন।

বিএনপি নেতা ইশরাক হোসেনের ঢাকা দক্ষিণ সিটির মেয়রের চেয়ারে বসা নিয়ে নাটকীয়তা চলছে। ইশরাকের পক্ষে নগর ভবনের সামনে বিক্ষোভ করছেন নগরবাসী।

এ বিষয়ে উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, ইশরাকের মেয়র হওয়া না হওয়ার সিদ্ধান্ত আমি একা নিচ্ছি না। এখানে সরকার কাজ করছে। আর সরকার যখন কাজ করে তখন ব্যক্তি হিসেবে করে না। ইশরাকের মেয়র হওয়া নিয়ে আইনি জটিলতা আছে। বিষয়টি নিয়ে আইন মন্ত্রণালয়ের মতামত পেলেই সিদ্ধান্ত নেব।

এর আগে সাভারে আয়োজিত যুব সমাবেশ-২০২৫-এ প্রধান অতিথি হিসেবে অংশ নেন উপদেষ্টা। সেখানে উদ্যোক্তা হওয়ার প্রতি জোর দেন তিনি। পরে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন।

আসিফ মাহমুদ আরও বলেন, বাংলাদেশের পণ্য রপ্তানিতে  ভারতের নিষেধাজ্ঞায় বাংলাদেশের চেয়ে ভারতের বেশি ক্ষতি হবে। ভারত বাংলাদেশে বেশি পণ্য রপ্তানি করে থাকে, যেহেতু ভারত বাংলাদেশি পণ্যের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে তাই বিকল্প ব্যবস্থা খুঁজছি, এ নিষেধাজ্ঞায় দেশের ব্যবসায়ীদের কিছু হয়তো ক্ষতি হবে।

আরও পড়ুন