বিএনপিকে শহীদ জিয়ার আদর্শ ধারণ করে রাজনীতি করতে হবে: মির্জা ফখরুল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০২ সেপ্টেম্বর, ২০২৫, ১২:৪৩
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপিকে কখনোই আওয়ামী লীগের মতো চাটার দলে পরিণত হতে দেওয়া যাবে না। শুধুমাত্র স্লোগান নয়, শহীদ জিয়ার আদর্শ ধারণ করে রাজনীতি করতে হবে। চাটার দলে পরিণত হলে জনগণ বিএনপিকেও আর ভালোবাসবে না।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) রাজধানীর উত্তরায় খাল পরিষ্কার অভিযানের আগে আয়োজিত এক সমাবেশে এসব কথা বলেন তিনি।
ফখরুল বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব নিয়ে কোনো আপস হবে না। “শেষ রক্তবিন্দু থাকা পর্যন্ত আমরা দেশের সার্বভৌমত্ব রক্ষায় সচেষ্ট থাকব।” শেখ হাসিনা দেশ ত্যাগ করলেও বিদেশ থেকে রাজনৈতিক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন বলে মন্তব্য করে তিনি বলেন, “কেউ যদি আক্রমণ করে, তাদের হাত ভেঙে দেওয়া হবে।”
তিনি আরও বলেন, ড. মুহাম্মদ ইউনূসের রাজনৈতিক উচ্চাশা নেই, বরং তিনি দেশের শান্তি ফিরিয়ে আনতেই কাজ করছেন। বিএনপি ভবিষ্যতে ক্ষমতায় এলে রাষ্ট্রে ক্ষমতার ভারসাম্য নিশ্চিত করবে বলে জানান তিনি।
গণমাধ্যম ও আইনের প্রতি শ্রদ্ধা প্রকাশ করে মির্জা ফখরুল বলেন, “আইন অনুযায়ীই দেশ চলবে। আর বিএনপি ক্ষমতায় এলে গণমাধ্যম সম্পূর্ণ স্বাধীনভাবে কাজ করতে পারবে।”
ছাত্রদলসহ দলের নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, “ছাত্র সংসদ নির্বাচনে কিংবা অন্য কোথাও বিশৃঙ্খলা সৃষ্টি করা যাবে না।” একইসঙ্গে তিনি পুলিশকে অতীত ভুলে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান এবং সোশ্যাল মিডিয়ায় গুজব প্রতিরোধে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
আরও পড়ুন
- • ১ আগস্ট থেকে সব গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক
- • ১৫৭ বছরের পৌরসভা থেকে সিটি করপোরেশন হচ্ছে কক্সবাজার
- • স্নিগ্ধা পুর্বপরিকল্পিত ব্ল্যাকমেইল করেছে, দাবি আশিয়ান গ্রুপের
- • জাপানে ৭.১ মাত্রার কম্পন, শপিংমলে আটকা বহু মানুষ
- • ফ্যামিলি কার্ডের লোভ দেখিয়ে ‘মধ্যরাতের ডাক’!
- • গোপালগঞ্জে অজ্ঞাত নারীর মরদেহ ঘিরে রহস্য
- • ইউক্রেনের হামলার পর প্রতিশোধের হুঁশিয়ারি ইরানের
- • চুক্তি না হলে ইরানের সেতু উড়িয়ে দেওয়ার হুমকি ট্রাম্পের
- • প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা
- • প্রধানমন্ত্রীর সঙ্গে টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
- • আলোচনায় বসতে ‘ব্যাকুল হয়ে উঠেছে’ ইরান: ট্রাম্প
- • ইরান যুদ্ধে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার
- • ফিফা সভাপতি ইনফান্তিনোকে জাতিসংঘের মহাসচিব হিসেবে দেখতে চান ট্রাম্প
- • ফিফা সভাপতি ইনফ্যান্তিনোর পদত্যাগ চান স্পেনের লা লিগা সভাপতি
- • ২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলার অর্থনীতি গড়ার লক্ষ্য সরকারের
- • পদত্যাগের পরই রাষ্ট্রপতিকে গ্রেফতার দাবি জানান নাহিদ
- • ইরানে ইরাকের প্রধানমন্ত্রীর সফর, শান্তি ও বাণিজ্যে জোর
- • শেখ হাসিনার সঙ্গে ফোনালাপের বিষয়কে গুজব বলে উড়িয়ে দিলেন রাষ্ট্রপতি
