২৮ জুলাই ২০২৬, মঙ্গলবার, ২২:০৯

শিরোনাম
১ আগস্ট থেকে সব গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক ১৫৭ বছরের পৌরসভা থেকে সিটি করপোরেশন হচ্ছে কক্সবাজার শিক্ষা মন্ত্রণালয়ে প্রথম পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান গ্যাস সংকট সমাধানে বাংলাদেশকে সহযোগিতা করবে মালয়েশিয়া: জ্বালানি প্রতিমন্ত্রী সাড়ে ৭ বছরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ৭,৩৬৪ শিক্ষার্থীর, অর্ধেকের বেশি মোটরসাইকেলে :রোড সেফটি ফাউন্ডেশন আগামীকাল থেকে সারাদেশে অনির্দিষ্টকালের অ্যাম্বুলেন্স ধর্মঘট মাদকবিরোধী লড়াইকে সামাজিক আন্দোলনে রূপ দিতে হবে: মির্জা ফখরুল জ্বালানি সংকট, ব্রিকস ও শুল্ক ইস্যুতে সরকারের অবস্থান জানালেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

শিক্ষার্থীদের চাওয়াই আমাদের চাওয়া: সাদিক কায়েম

শিক্ষার্থীদের চাওয়াই আমাদের চাওয়া: সাদিক কায়েম

প্রকাশিত: ১০ সেপ্টেম্বর, ২০২৫, ০৪:৫৭

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদে (ডাকসু) জয় বা পরাজয় কিছু নেই। এখানে জুলাই প্রজন্ম, ঢাবি শিক্ষার্থীরা বিজয়ী হয়েছে বলে মন্তব্য করেছেন সাদিক কায়েম।

ডাকসু নির্বাচন ২০২৫-এ শিবির সমর্থিত প্যানেল থেকে ভিপি পদে জয়ের পর প্রতিক্রিয়ায় তিনি এমন মন্তব্য করেন।

সাদিক কায়েম শুরুতেই বলেন, মহান মুক্তিযুদ্ধের সকল শহীদ, ’৯০-এর শহীদ, আবরার ফাহাদ, ছাত্রলীগ নির্যাতিত সবাইকে স্মরণ করছি। দৃঢ়কণ্ঠে বলতে চাই, আমানতের যথাযথ রক্ষণাবেক্ষণ করবো। ডাকসুর ভিপি হিসেবে নয়, নিজেকে একজন ভাই হিসেবে পরিচয় দিতে চাই। সাদিক কায়েমকে আগে যেমন দেখেছেন, এখনও তেমনই দেখবেন ইনশাআল্লাহ।

তিনি আরও বলেছেন, নির্বাচন আয়োজনে শিক্ষার্থীরা রাতদিন এক করে কাজ করেছেন। নির্বাচন সফল করতে শিক্ষার্থীদের অগ্রণী ভূমিকা ছিল। যে ধর্মের, মতের, পথের হোক না কেন— সবাই একসাথে এগিয়ে যাবো। ঢাবিকে পূর্ণাঙ্গ একাডেমিক ইনস্টিটিউট হিসেবে গড়ে তুলবো। নিরাপদ ক্যাম্পাস হবে নারীদের জন্য। শিক্ষার্থীদের চাওয়াই আমাদের চাওয়া।

জা/প্র 

আরও পড়ুন