নেপাল থেকে বিশেষ ফ্লাইটে দেশে ফিরছে বাংলাদেশ ফুটবল দল
প্রকাশিত: ১১ সেপ্টেম্বর, ২০২৫, ১০:৫২
নেপালে চলমান রাজনৈতিক অস্থিরতার কারণে আটকে পড়া বাংলাদেশ জাতীয় ফুটবল দল বাংলাদেশ বিমানবাহিনীর একটি বিশেষ ফ্লাইটে দেশে ফিরছে। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় সময় দুপুর আড়াইটায় কাঠমান্ডু থেকে ঢাকার উদ্দেশে রওনা হয়েছে বাংলাদেশ দল। তাদের নিরাপদ প্রত্যাবর্তন নিশ্চিত করতে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া নেপাল কর্তৃপক্ষ ও সংশ্লিষ্টদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করেন।
বাংলাদেশ দল দুটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলতে নেপাল গিয়েছিল। এক ম্যাচ খেলার পর ৮ সেপ্টেম্বর দেশটিতে হঠাৎ রাজনৈতিক সহিংসতা শুরু হলে পরিস্থিতির অবনতি ঘটে এবং ৯ সেপ্টেম্বর নির্ধারিত দ্বিতীয় ম্যাচটি বাতিল করা হয়। একইদিন দেশে ফেরার কথা থাকলেও ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর বন্ধ থাকায় ফ্লাইট বাতিল হয়ে যায়। ফলে খেলোয়াড়রা হোটেলেই অবস্থান করতে বাধ্য হন।
পরিস্থিতি বিবেচনায় জরুরি ভিত্তিতে প্রধান উপদেষ্টার কার্যালয় ও যুব ও ক্রীড়া মন্ত্রণালয় পদক্ষেপ নেয় এবং সশস্ত্র বাহিনী বিভাগ সম্মত হয় খেলোয়াড়দের ফিরিয়ে আনতে একটি বিশেষ ফ্লাইট পরিচালনার জন্য।
আরও পড়ুন
- • শাকিব খানের স্পর্শে খারাপ লাগেনি, জানালেন সাবিলা নূর
- • রাজধানীর ট্রাফিক নিয়ন্ত্রণে বসছে ১ হাজার নতুন ক্যামেরা
- • প্রথমবার জাতিসংঘে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- • ১ আগস্ট থেকে সব গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক
- • ১৫৭ বছরের পৌরসভা থেকে সিটি করপোরেশন হচ্ছে কক্সবাজার
- • স্নিগ্ধা পুর্বপরিকল্পিত ব্ল্যাকমেইল করেছে, দাবি আশিয়ান গ্রুপের
- • জাপানে ৭.১ মাত্রার কম্পন, শপিংমলে আটকা বহু মানুষ
- • ফ্যামিলি কার্ডের লোভ দেখিয়ে ‘মধ্যরাতের ডাক’!
- • প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা
- • প্রধানমন্ত্রীর সঙ্গে টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
- • আলোচনায় বসতে ‘ব্যাকুল হয়ে উঠেছে’ ইরান: ট্রাম্প
- • ইরান যুদ্ধে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার
- • ফিফা সভাপতি ইনফান্তিনোকে জাতিসংঘের মহাসচিব হিসেবে দেখতে চান ট্রাম্প
- • ফিফা সভাপতি ইনফ্যান্তিনোর পদত্যাগ চান স্পেনের লা লিগা সভাপতি
- • ২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলার অর্থনীতি গড়ার লক্ষ্য সরকারের
- • পদত্যাগের পরই রাষ্ট্রপতিকে গ্রেফতার দাবি জানান নাহিদ
- • ইরানে ইরাকের প্রধানমন্ত্রীর সফর, শান্তি ও বাণিজ্যে জোর
- • শেখ হাসিনার সঙ্গে ফোনালাপের বিষয়কে গুজব বলে উড়িয়ে দিলেন রাষ্ট্রপতি
