২৮ জুলাই ২০২৬, মঙ্গলবার, ২৩:৫৯

শিরোনাম
১২ আগস্ট দেখা যাবে বিরল পূর্ণগ্রাস সূর্যগ্রহণ শাহজালাল বিমানবন্দরে ৯২ লাখ টাকার স্বর্ণ উদ্ধার, আটক ২ প্রথমবার জাতিসংঘে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ১ আগস্ট থেকে সব গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক ১৫৭ বছরের পৌরসভা থেকে সিটি করপোরেশন হচ্ছে কক্সবাজার শিক্ষা মন্ত্রণালয়ে প্রথম পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান গ্যাস সংকট সমাধানে বাংলাদেশকে সহযোগিতা করবে মালয়েশিয়া: জ্বালানি প্রতিমন্ত্রী সাড়ে ৭ বছরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ৭,৩৬৪ শিক্ষার্থীর, অর্ধেকের বেশি মোটরসাইকেলে :রোড সেফটি ফাউন্ডেশন

চীনের সহায়তায় তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে এগোচ্ছে বাংলাদেশ

চীনের সহায়তায় তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে এগোচ্ছে বাংলাদেশ

প্রতিফলন ডেস্ক

প্রকাশিত: ১৫ সেপ্টেম্বর, ২০২৫, ১৮:৪৬

বাংলাদেশ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের জন্য চীন থেকে প্রায় ৫৫ কোটি ডলারের ঋণ চেয়েছে। এ বিষয়ে ঢাকায় চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়ামের সঙ্গে বৈঠকে বাংলাদেশের অনুরোধ ও চীনের আগ্রহ জানান।

বৈঠকে তিস্তা প্রকল্প ছাড়াও চীনের অর্থায়নে হাসপাতাল নির্মাণসহ অন্যান্য প্রকল্প এবং চীনের বৈশ্বিক সুশাসন উদ্যোগ (জিজিআই)-তে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে আলোচনা হয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, চলতি বছরের শেষে তিস্তা প্রকল্প যাচাইয়ের জন্য চীনের কারিগরি বিশেষজ্ঞ দল বাংলাদেশে আসবে। ২০২৬ সালে কাজ শুরু করে ২০২৯ সালে শেষ করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

তিস্তা প্রকল্পে অতীতে চীন ও ভারতের আগ্রহ ছিল। যদিও বাংলাদেশ সরকারের পক্ষে ভারতকেও এ প্রকল্পে অর্থায়নের আহ্বান জানানো হয়েছে।

বিশেষ করে তিস্তা নদীর উৎপত্তিস্থল চীনে হওয়ায় প্রকল্পে চীনের অংশগ্রহণ কৌশলগত গুরুত্ব বহন করে এবং নদীর পানি প্রবাহ নিয়ন্ত্রণে আলোচনার সুযোগ সৃষ্টি করবে।

আরও পড়ুন