সেপ্টেম্বরকে মাদকবিরোধী মাস ঘোষণা, কারাগারজুড়ে জিরো টলারেন্স অভিযান
প্রতিফলন ডেস্ক
প্রকাশিত: ১৬ সেপ্টেম্বর, ২০২৫, ১৮:০৭
মাদকবিরোধী জাতীয় সচেতনতা বৃদ্ধির অংশ হিসেবে বাংলাদেশ কারা অধিদপ্তর সেপ্টেম্বর ২০২৫-কে ‘মাদকবিরোধী কার্যক্রমের মাস’ হিসেবে ঘোষণা করেছে।
মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করে শুরু হয়েছে সারা দেশের কারাগারজুড়ে ব্যাপক অভিযান।
মঙ্গলবার সহকারী কারা মহাপরিদর্শক (প্রশাসন) আবুল বাশার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশে এবং কারাগারগুলোর ভেতরেও মাদক সমস্যা উদ্বেগজনক হারে বাড়ছে। এই প্রেক্ষাপটে, সংশ্লিষ্ট জেলা প্রশাসন ও মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহযোগিতায় যৌথ অভিযান চালানো হচ্ছে।
কারাগারে আগত দর্শনার্থী, বন্দি ও কর্মকর্তা-কর্মচারীদের বিশেষভাবে তল্লাশি করা হচ্ছে। পাশাপাশি মাদকবিরোধী সচেতনতা বৃদ্ধিতে নিয়মিত কর্মসূচিও চলছে। সন্দেহভাজনদের নিজস্ব ব্যবস্থায় ডোপ টেস্ট করা হচ্ছে এবং চিহ্নিত মাদকসেবীদের নজরদারির আওতায় আনা হচ্ছে।
‘রাখিব নিরাপদ, দেখাব আলোর পথ’—এই মূলমন্ত্রে উদ্বুদ্ধ হয়ে কারা অধিদপ্তর কারাবন্দিদের পুনর্বাসনে প্রশিক্ষণ ও সংশোধনমূলক কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
আরও পড়ুন
- • ১২ আগস্ট দেখা যাবে বিরল পূর্ণগ্রাস সূর্যগ্রহণ
- • শাহজালাল বিমানবন্দরে ৯২ লাখ টাকার স্বর্ণ উদ্ধার, আটক ২
- • শাকিব খানের স্পর্শে খারাপ লাগেনি, জানালেন সাবিলা নূর
- • রাজধানীর ট্রাফিক নিয়ন্ত্রণে বসছে ১ হাজার নতুন ক্যামেরা
- • প্রথমবার জাতিসংঘে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- • ১ আগস্ট থেকে সব গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক
- • ১৫৭ বছরের পৌরসভা থেকে সিটি করপোরেশন হচ্ছে কক্সবাজার
- • স্নিগ্ধা পুর্বপরিকল্পিত ব্ল্যাকমেইল করেছে, দাবি আশিয়ান গ্রুপের
- • প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা
- • প্রধানমন্ত্রীর সঙ্গে টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
- • ইরান যুদ্ধে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার
- • ফিফা সভাপতি ইনফ্যান্তিনোর পদত্যাগ চান স্পেনের লা লিগা সভাপতি
- • ফিফা সভাপতি ইনফান্তিনোকে জাতিসংঘের মহাসচিব হিসেবে দেখতে চান ট্রাম্প
- • ২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলার অর্থনীতি গড়ার লক্ষ্য সরকারের
- • পদত্যাগের পরই রাষ্ট্রপতিকে গ্রেফতার দাবি জানান নাহিদ
- • ইরানে ইরাকের প্রধানমন্ত্রীর সফর, শান্তি ও বাণিজ্যে জোর
- • শেখ হাসিনার সঙ্গে ফোনালাপের বিষয়কে গুজব বলে উড়িয়ে দিলেন রাষ্ট্রপতি
- • নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন সেপ্টেম্বরের সংসদ অধিবেশনে
