২৯ জুলাই ২০২৬, বুধবার, ০০:১০

শিরোনাম
১২ আগস্ট দেখা যাবে বিরল পূর্ণগ্রাস সূর্যগ্রহণ শাহজালাল বিমানবন্দরে ৯২ লাখ টাকার স্বর্ণ উদ্ধার, আটক ২ প্রথমবার জাতিসংঘে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ১ আগস্ট থেকে সব গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক ১৫৭ বছরের পৌরসভা থেকে সিটি করপোরেশন হচ্ছে কক্সবাজার শিক্ষা মন্ত্রণালয়ে প্রথম পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান গ্যাস সংকট সমাধানে বাংলাদেশকে সহযোগিতা করবে মালয়েশিয়া: জ্বালানি প্রতিমন্ত্রী সাড়ে ৭ বছরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ৭,৩৬৪ শিক্ষার্থীর, অর্ধেকের বেশি মোটরসাইকেলে :রোড সেফটি ফাউন্ডেশন

সংস্কার-নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার কাছে জানতে চাইলেন ট্রাম্প

সংস্কার-নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার কাছে জানতে চাইলেন ট্রাম্প

প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর, ২০২৫, ১৯:০৪

বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি, সংস্কার ও আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে আগ্রহ প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

বুধবার (২৪ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেন ওয়াশিংটনে বাংলাদেশের প্রেস মিনিস্টার গোলাম মোর্তজা।

তিনি জানান, যুক্তরাষ্ট্রে আয়োজিত এক আন্তর্জাতিক সংলাপে বাংলাদেশের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস প্রেসিডেন্ট ট্রাম্পকে আসন্ন (ফেব্রুয়ারি) জাতীয় সংসদ নির্বাচন সম্পর্কে অবহিত করেন এবং তাঁকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।

অনুষ্ঠানে ইউনূস আরও শুভেচ্ছা বিনিময় করেন স্পেনের রাজা ষষ্ঠ ফেলিপে, জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা, জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস এবং ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগের সঙ্গে।

এছাড়া সংবর্ধনার এক পর্যায়ে ইউনূস সাক্ষাৎ করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং দক্ষিণ ও মধ্য এশিয়ার জন্য যুক্তরাষ্ট্রের বিশেষ দূত সের্জিও গরের সঙ্গে।

আরও পড়ুন