২৮ জুলাই ২০২৬, মঙ্গলবার, ২৩:০৮

শিরোনাম
প্রথমবার জাতিসংঘে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ১ আগস্ট থেকে সব গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক ১৫৭ বছরের পৌরসভা থেকে সিটি করপোরেশন হচ্ছে কক্সবাজার শিক্ষা মন্ত্রণালয়ে প্রথম পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান গ্যাস সংকট সমাধানে বাংলাদেশকে সহযোগিতা করবে মালয়েশিয়া: জ্বালানি প্রতিমন্ত্রী সাড়ে ৭ বছরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ৭,৩৬৪ শিক্ষার্থীর, অর্ধেকের বেশি মোটরসাইকেলে :রোড সেফটি ফাউন্ডেশন আগামীকাল থেকে সারাদেশে অনির্দিষ্টকালের অ্যাম্বুলেন্স ধর্মঘট মাদকবিরোধী লড়াইকে সামাজিক আন্দোলনে রূপ দিতে হবে: মির্জা ফখরুল

যুক্তরাষ্ট্রে হামলার অভিযোগে মামলা করলেন আখতার হোসেন।

যুক্তরাষ্ট্রে হামলার অভিযোগে মামলা করলেন আখতার হোসেন।

প্রকাশিত: ২৫ সেপ্টেম্বর, ২০২৫, ১৪:৩৩

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে হামলার শিকার হওয়ার অভিযোগে মামলা করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দলটির ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক ভিডিওবার্তায় তিনি এ তথ্য জানান।

ভিডিওবার্তায় আখতার হোসেন বলেন, “বিমানবন্দরে হামলার পরে আওয়ামী সন্ত্রাসীরা আবার হোটেলের লবিতেও হামলার চেষ্টা করেছিল। আমাদের নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা বিষয়টি প্রতিহত করে এবং সঙ্গে সঙ্গে পুলিশের সহযোগিতা নেয়।”

তিনি জানান, পুলিশের পরামর্শেই তিনি বিমানবন্দরের নিকটবর্তী থানায় মামলা করেছেন। অভিযুক্তদের বিরুদ্ধে "হত্যাচেষ্টার" অভিযোগ এনেছেন বলেও জানান তিনি।

আখতার হোসেন আরও বলেন, “আমরা যুক্তরাষ্ট্রের আইনশৃঙ্খলা বাহিনীকে জানিয়েছি, এই হামলাকারীরা একটি নিষিদ্ধ সংগঠনের সঙ্গে জড়িত, যারা বাংলাদেশে মানবতাবিরোধী অপরাধে জড়িত ছিল। তাদের সম্পর্কে জাতিসংঘের প্রতিবেদনও রয়েছে।”

এনসিপির ভেরিফায়েড পেজে বলা হয়েছে, হামলায় আখতার হোসেন ছাড়াও সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা এবং দলের অন্যান্য নেতারাও আক্রান্ত হন।

আরও পড়ুন