২৯ জুলাই ২০২৬, বুধবার, ০০:০৪

শিরোনাম
১২ আগস্ট দেখা যাবে বিরল পূর্ণগ্রাস সূর্যগ্রহণ শাহজালাল বিমানবন্দরে ৯২ লাখ টাকার স্বর্ণ উদ্ধার, আটক ২ প্রথমবার জাতিসংঘে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ১ আগস্ট থেকে সব গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক ১৫৭ বছরের পৌরসভা থেকে সিটি করপোরেশন হচ্ছে কক্সবাজার শিক্ষা মন্ত্রণালয়ে প্রথম পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান গ্যাস সংকট সমাধানে বাংলাদেশকে সহযোগিতা করবে মালয়েশিয়া: জ্বালানি প্রতিমন্ত্রী সাড়ে ৭ বছরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ৭,৩৬৪ শিক্ষার্থীর, অর্ধেকের বেশি মোটরসাইকেলে :রোড সেফটি ফাউন্ডেশন

দুর্গাপূজার নিরাপত্তায় দুই লাখ আনসার সদস্য মোতায়েন

দুর্গাপূজার নিরাপত্তায় দুই লাখ আনসার সদস্য মোতায়েন

প্রতিফলন ডেস্ক

প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর, ২০২৫, ১৯:৪৬

দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিত করতে সারা দেশে দুই লাখ আনসার সদস্য মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছেন আনসার-ভিডিপির মহাপরিচালক (ডিজি) মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ।

রোববার (২৮ সেপ্টেম্বর) আনসার সদর দফতরে দুর্গাপূজা উপলক্ষে পূজামণ্ডপের নিরাপত্তা নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

তিনি বলেন, পূজামণ্ডপের নিরাপত্তার পাশাপাশি আনসার-ভিডিপির ৬০ লাখ সদস্যের কার্যক্রম ডিজিটাল সিস্টেমে মনিটরিং করা হবে যাতে কোনো অনিয়মের সুযোগ না থাকে। যানবাহনগুলোকেও জিপিআরএস প্রযুক্তির আওতায় আনা হচ্ছে।

মহাপরিচালক বলেন, অতীতে ঈদ ও পূজার সময়ে অনিয়ম ও বাণিজ্যের কারণে নিরাপত্তায় সমস্যা দেখা দিতো। কিন্তু জুলাই অভ্যুত্থানের পর এসব দূর করে কেন্দ্রীয়ভাবে সদস্যদের তথ্য ও ডিউটি নিয়ন্ত্রণের জন্য অটোমেশন ব্যবস্থা নেয়া হয়েছে।

দুর্গাপূজায় আনসার-ভিডিপির সদস্যরা তিনটি ক্যাটাগরিতে দায়িত্ব পালন করবে। ঝুঁকিপূর্ণ মণ্ডপে ৮ জন, গুরুত্বপূর্ণ ও সাধারণ মণ্ডপে ৬ জন সদস্য থাকবে।

তিনি আরও জানান, পুলিশ বিশেষ শাখার তথ্য অনুযায়ী, দেশে মোট ৩৩ হাজার ৩৫৫টি পূজামণ্ডপের মধ্যে ৭ হাজার ৫৪টি ঝুঁকিপূর্ণ, ১০ হাজার ৯৭২টি গুরুত্বপূর্ণ এবং ১৩ হাজার ৫৫০টি সাধারণ।

২০২৪ সালের আগস্ট থেকে ১ লাখ ৩৫ হাজার ৫০০ জনকে নিরাপত্তা প্রশিক্ষণ দেয়া হয়েছে। ২০২৬ সালের জানুয়ারির মধ্যে আরও ১ লাখ ১৪ হাজার সদস্যকে প্রশিক্ষণ প্রদান করা হবে।

মেজর জেনারেল সাজ্জাদ বলেন, এই ডিজিটাল মনিটরিং ব্যবস্থা ও প্রশিক্ষণের মাধ্যমে দুর্গাপূজা ও জাতীয় নির্বাচনসহ দেশের নিরাপত্তা নিশ্চিত করা হবে।

আরও পড়ুন