গাজার পথে শহিদুল আলম, প্রথম বাংলাদেশি হিসেবে ফ্লোটিলার অভিযাত্রী
প্রকাশিত: ০১ অক্টোবর, ২০২৫, ১৫:৩৪
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার উদ্দেশে রওনা দেওয়া আন্তর্জাতিক ত্রাণবাহী নৌবহর ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’-তে যোগ দিয়েছেন বাংলাদেশের খ্যাতিমান আলোকচিত্রী ও মানবাধিকারকর্মী শহিদুল আলম। স্থানীয় সময় মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) ইতালির ওট্রান্টো বন্দর থেকে ‘কনসায়েন্স’ নামের বৃহত্তম জাহাজে তিনি যাত্রা শুরু করেন।
এর আগে শনিবার ঢাকায় দৃকপাঠ ভবনে এক সংবাদ সম্মেলনে তিনি এই অভিযানে অংশগ্রহণের ঘোষণা দেন। শহিদুল জানান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ সহায়তায় গাজায় যে মানবতা বিরোধী অভিযান চলছে, তার বিরুদ্ধে বিশ্ববাসীর প্রতিবাদে সংহতি জানাতে এবং আন্তর্জাতিক গণমাধ্যমের নীরবতা ভাঙতেই তিনি এই উদ্যোগে যুক্ত হয়েছেন।
গ্লোবাল সুমুদ ফ্লোটিলায় ৫০টির বেশি জাহাজ অংশ নিচ্ছে। শহিদুল আলমের জাহাজে প্রায় ১০০ জন রয়েছেন—তাদের মধ্যে এক-তৃতীয়াংশ সাংবাদিক, এক-তৃতীয়াংশ চিকিৎসক এবং বাকিরা আয়োজক সংগঠনের সদস্য। এছাড়াও ৪৪টি দেশের প্রতিনিধি অংশ নিচ্ছেন এই অভিযানে। শহিদুল সামাজিক যোগাযোগমাধ্যমে জানান, নৌবহরটি ইতোমধ্যে ইসরায়েল ঘোষিত ‘বিপৎসীমা’তে প্রবেশ করেছে।
বিশ্বখ্যাত পরিবেশ আন্দোলনকর্মী গ্রেটা থুনবার্গ এই ফ্লোটিলার নেতৃত্ব দিচ্ছেন বলে জানা গেছে।
শহিদুল আলম ২০১৮ সালে টাইম ম্যাগাজিনের ‘পারসন অব দ্য ইয়ার’ নির্বাচিত হন এবং প্রথম এশীয় হিসেবে ওয়ার্ল্ড প্রেস ফটো জুরির চেয়ারম্যান হন। মানবাধিকার, গণমাধ্যমের স্বাধীনতা ও সত্য প্রকাশের পক্ষে আন্তর্জাতিক অঙ্গনে বরাবরই সরব এই আলোকচিত্রী গাজায় সহিংসতার বিরুদ্ধে এবার সমুদ্রপথে সরাসরি প্রতিবাদে অংশ নিচ্ছেন।
আরও পড়ুন
- • ‘আমাকে নিয়ে ভয় পায় বলেই দেশে ফিরতে দিচ্ছে না': সাকিব
- • ১২ আগস্ট দেখা যাবে বিরল পূর্ণগ্রাস সূর্যগ্রহণ
- • শাহজালাল বিমানবন্দরে ৯২ লাখ টাকার স্বর্ণ উদ্ধার, আটক ২
- • শাকিব খানের স্পর্শে খারাপ লাগেনি, জানালেন সাবিলা নূর
- • রাজধানীর ট্রাফিক নিয়ন্ত্রণে বসছে ১ হাজার নতুন ক্যামেরা
- • প্রথমবার জাতিসংঘে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- • ১ আগস্ট থেকে সব গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক
- • ১৫৭ বছরের পৌরসভা থেকে সিটি করপোরেশন হচ্ছে কক্সবাজার
- • প্রধানমন্ত্রীর সঙ্গে টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
- • প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা
- • ইরান যুদ্ধে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার
- • ফিফা সভাপতি ইনফ্যান্তিনোর পদত্যাগ চান স্পেনের লা লিগা সভাপতি
- • ফিফা সভাপতি ইনফান্তিনোকে জাতিসংঘের মহাসচিব হিসেবে দেখতে চান ট্রাম্প
- • ২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলার অর্থনীতি গড়ার লক্ষ্য সরকারের
- • পদত্যাগের পরই রাষ্ট্রপতিকে গ্রেফতার দাবি জানান নাহিদ
- • ইরানে ইরাকের প্রধানমন্ত্রীর সফর, শান্তি ও বাণিজ্যে জোর
- • শেখ হাসিনার সঙ্গে ফোনালাপের বিষয়কে গুজব বলে উড়িয়ে দিলেন রাষ্ট্রপতি
- • নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন সেপ্টেম্বরের সংসদ অধিবেশনে
