বাংলাদেশের অবিচল মনোবলের উজ্জ্বল প্রতীক শহিদুল আলম: প্রধান উপদেষ্টা
প্রকাশিত: ০৫ অক্টোবর, ২০২৫, ১১:৪৮
গাজা অভিমুখে যাত্রা করা আন্তর্জাতিক মানবিক সহায়তা নৌবহরে অংশ নিয়েছেন বাংলাদেশের খ্যাতিমান আলোকচিত্রী ও মানবাধিকার কর্মী শহিদুল আলম। তাঁর বর্তমান অবস্থা ও নিরাপত্তা বাংলাদেশ সরকার নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
রোববার এক বিবৃতিতে অধ্যাপক ইউনূস বলেন, “২০১৮ সালে হাসিনা সরকারের আমলে অন্যায়ের বিরুদ্ধে অবস্থান নিয়ে যেভাবে ১০৭ দিন কারাবরণ করেছেন শহিদুল আলম, তা তাঁর সাহসিকতা ও অবিচলতার প্রমাণ। আজও সেই একই চেতনায় তিনি গাজাগামী নৌবহরে অংশ নিয়েছেন। তিনি আজ বাংলাদেশের অবিচল মনোবলের এক উজ্জ্বল প্রতীক।”
প্রধান উপদেষ্টা আরও বলেন, “জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে আমি বলেছিলাম— অন্যের দুর্ভোগ ও পীড়নের প্রতি ঔদাসীন্য আমাদের বহু দশকের অগ্রগতি ধ্বংস করে দিচ্ছে। গাজায় এখন ঠিক তাইই ঘটছে। শিশুরা না খেয়ে মারা যাচ্ছে, বেসামরিক মানুষ নির্বিচারে নিহত হচ্ছে, হাসপাতাল ও স্কুল ধ্বংস হয়ে যাচ্ছে। একটি গোটা জনপদ ধ্বংস হয়ে যাচ্ছে আমাদের চোখের সামনে।”
বিবৃতির শেষ অংশে ইউনূস বলেন, “আমরা শহিদুল আলমের পাশে আছি, গাজার পাশে আছি— এখন এবং চিরকাল।”
প্রসঙ্গত, গাজা অভিমুখে যাত্রা করা মানবিক সহায়তা বহনকারী এই বহরটি ইসরায়েলি অবরোধে বিপর্যস্ত ফিলিস্তিনিদের জন্য আন্তর্জাতিক সংহতির অংশ হিসেবে বিভিন্ন দেশের নাগরিকদের অংশগ্রহণে সংগঠিত হয়েছে।
আরও পড়ুন
- • মায়ের মৃত্যু নিয়ে মুখ খুললেন বুয়েট অধ্যাপক ছেলে
- • অতিরিক্ত লিচু খেলে শিশুদের যেসব ঝুঁকি হতে পারে
- • জুলাই থেকে চালু হচ্ছে হেলথ কার্ড, মিলবে স্বাস্থ্যসেবায় বিশেষ সুবিধা
- • দুপুরের মধ্যে ঝড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির পূর্বাভাস আবহাওয়া অফিসের
- • ওমান উপসাগরে মার্কিন যুদ্ধজাহাজে হামলার দাবি ইরানের
- • পশ্চিমবঙ্গে চরম সংকটে তৃণমূল, কমিটি ভেঙে দিলেন মমতা
- • বিশ্বকাপের সবচেয়ে দামি দল ফ্রান্স, শীর্ষে ইয়ামাল
- • জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য নির্বাচিত পাঁচ দেশ
- • ফ্রিল্যান্সারদের আয়ে থাকছে না সাড়ে সাত শতাংশ কর
- • ফ্লোরিডা নয়, ডোবার পাশেই মিলবে মশা দমনের শিক্ষা: প্রধানমন্ত্রী
- • বৈশ্বিক অস্থিরতায় স্বর্ণের দামে নতুন প্রভাব
- • পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ
- • জানা গেলো মৃত নুরজাহান বেগমের তিন ছেলে ও এক কন্যার পরিচয়
- • নতুন গানে পরীমণি
- • কোকোর কবর জিয়ারত করলেন তারেক রহমান
- • প্রশাসনে বড় রদবদল, সাত অতিরিক্ত সচিবকে নতুন দায়িত্ব
- • লেবাননে ইসরায়েলি বিমান হামলার জবাবে হিজবুল্লাহর দফায় দফায় পাল্টা হামলা
- • দেশে বিদ্যুতের ঘাটতি নেই: বিদ্যুৎ প্রতিমন্ত্রী
