ডেঙ্গুতে মৃত্যু ও শনাক্তে বছরের সর্বোচ্চ রেকর্ড
প্রকাশিত: ০৬ অক্টোবর, ২০২৫, ০৪:৫৫
দেশে ডেঙ্গু পরিস্থিতি ক্রমেই ভয়াবহ রূপ নিচ্ছে। গত ২৪ ঘণ্টায় (শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত) মশাবাহিত এই রোগে ৯ জনের মৃত্যু হয়েছে, যা চলতি বছরে এক দিনে সর্বোচ্চ। একই সময়ে নতুন করে ১ হাজার ৪২ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন, এটিও এ বছরের সর্বোচ্চ রেকর্ড।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট মৃতের সংখ্যা ২১২ জনে দাঁড়িয়েছে এবং আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৯ হাজার ৯০৭ জন। নতুন করে মৃত ৯ জনের মধ্যে চারজনই রাজধানীর মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের।
বিশেষজ্ঞরা বলছেন, দেরিতে হাসপাতালে আসা এবং ‘শক সিনড্রোম’-এর কারণে মৃত্যুঝুঁকি বাড়ছে। আক্রান্তদের বেশিরভাগই তরুণ। জ্বর শুরু হওয়ার ৬-৭ দিন পর রোগীরা গুরুতর পেট ব্যথা, শ্বাসকষ্ট ও রক্তক্ষরণের মতো জটিলতা নিয়ে হাসপাতালে আসছেন।
বর্তমানে সারাদেশে ২ হাজার ৪৩৯ জন ডেঙ্গু রোগী হাসপাতালে চিকিৎসাধীন। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, দেশের ১০টি জেলায়, বিশেষ করে বরগুনায়, ডেঙ্গুর প্রকোপ সবচেয়ে বেশি। মশার প্রজননস্থল ধ্বংস ও জ্বর হলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার মাধ্যমে সচেতনতা বাড়ানোর ওপর জোর দিয়েছেন বিশেষজ্ঞরা।
আরও পড়ুন
- • ১ আগস্ট থেকে সব গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক
- • ১৫৭ বছরের পৌরসভা থেকে সিটি করপোরেশন হচ্ছে কক্সবাজার
- • স্নিগ্ধা পুর্বপরিকল্পিত ব্ল্যাকমেইল করেছে, দাবি আশিয়ান গ্রুপের
- • জাপানে ৭.১ মাত্রার কম্পন, শপিংমলে আটকা বহু মানুষ
- • ফ্যামিলি কার্ডের লোভ দেখিয়ে ‘মধ্যরাতের ডাক’!
- • গোপালগঞ্জে অজ্ঞাত নারীর মরদেহ ঘিরে রহস্য
- • ইউক্রেনের হামলার পর প্রতিশোধের হুঁশিয়ারি ইরানের
- • চুক্তি না হলে ইরানের সেতু উড়িয়ে দেওয়ার হুমকি ট্রাম্পের
- • প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা
- • প্রধানমন্ত্রীর সঙ্গে টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
- • আলোচনায় বসতে ‘ব্যাকুল হয়ে উঠেছে’ ইরান: ট্রাম্প
- • ইরান যুদ্ধে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার
- • ফিফা সভাপতি ইনফান্তিনোকে জাতিসংঘের মহাসচিব হিসেবে দেখতে চান ট্রাম্প
- • ফিফা সভাপতি ইনফ্যান্তিনোর পদত্যাগ চান স্পেনের লা লিগা সভাপতি
- • ২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলার অর্থনীতি গড়ার লক্ষ্য সরকারের
- • পদত্যাগের পরই রাষ্ট্রপতিকে গ্রেফতার দাবি জানান নাহিদ
- • ইরানে ইরাকের প্রধানমন্ত্রীর সফর, শান্তি ও বাণিজ্যে জোর
- • শেখ হাসিনার সঙ্গে ফোনালাপের বিষয়কে গুজব বলে উড়িয়ে দিলেন রাষ্ট্রপতি
