বিগত নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনী ব্যর্থ ছিল: ইসি সানাউল্লাহ
প্রকাশিত: ০৬ অক্টোবর, ২০২৫, ১৭:৫৯
বিগত জাতীয় নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনী অত্যন্ত শক্ত অবস্থানে থেকেও নির্বাচন খারাপ করার ভূমিকা পালন করেছে বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার (অব.) ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ। তবে আসন্ন নির্বাচনে তারা হয়তো অতটা প্রভাবশালী থাকবে না এবং সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে কাজ করবে বলে আশা প্রকাশ করেছেন তিনি।
সোমবার (৬ অক্টোবর) বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ে প্রিন্ট মিডিয়ার সম্পাদক ও জ্যেষ্ঠ সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। তিনি ইসির আইনশৃঙ্খলা সংক্রান্ত সমন্বয় কমিটির প্রধান হিসেবেও দায়িত্ব পালন করছেন।
সাংবাদিকরা সভায় ইসির প্রতি আস্থার সংকট, আইনশৃঙ্খলা বাহিনীর নিরপেক্ষতা এবং মাঠ প্রশাসনের ভূমিকা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তাঁরা বলেন, ৫ আগস্টের ঘটনার পর আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি জনআস্থা আরও কমেছে। নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে হলে বাহিনীগুলোর নিরপেক্ষতা এবং দায়িত্বশীলতা নিশ্চিত করা জরুরি।
উত্তরে আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, “আইনশৃঙ্খলা বাহিনী অনেক সময় ট্রমার মধ্যে থাকে। গত ১৫-১৬ বছরে তাদের মধ্যে যে সাংস্কৃতিক পরিবর্তন হয়েছে, তা রাতারাতি ফিরিয়ে আনা সম্ভব নয়। কিন্তু আমরা চেষ্টা করছি।”
তিনি আরও বলেন, “গত নির্বাচনে তারা অত্যন্ত শক্তিশালী অবস্থানে ছিল, কিন্তু সে শক্তি ব্যবহৃত হয়েছিল নির্বাচনের বিরুদ্ধে। এবার তারা হয়তো অতখানি শক্তিশালী থাকবে না, তবে আশাবাদী যে তারা সুষ্ঠু নির্বাচনের জন্য কাজ করবে।”
নির্বাচনী কেন্দ্রগুলোতে পরিবেশ নিয়ন্ত্রণে স্বেচ্ছাসেবক হিসেবে রোভার স্কাউটদের ব্যবহারের পরিকল্পনার কথাও জানান তিনি। এছাড়া, ইসির সকল সক্ষমতাকে কাজে লাগিয়ে সুষ্ঠু নির্বাচন আয়োজনের প্রস্তুতি চলছে বলেও উল্লেখ করেন সানাউল্লাহ।
প্রসঙ্গত, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নির্বাচন কমিশন পাঁচটি সমন্বয় ও তদারকি কমিটি গঠন করেছে। আইনশৃঙ্খলা সংক্রান্ত কমিটির নেতৃত্বে রয়েছেন সানাউল্লাহ।
আরও পড়ুন
- • ১ আগস্ট থেকে সব গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক
- • ১৫৭ বছরের পৌরসভা থেকে সিটি করপোরেশন হচ্ছে কক্সবাজার
- • স্নিগ্ধা পুর্বপরিকল্পিত ব্ল্যাকমেইল করেছে, দাবি আশিয়ান গ্রুপের
- • জাপানে ৭.১ মাত্রার কম্পন, শপিংমলে আটকা বহু মানুষ
- • ফ্যামিলি কার্ডের লোভ দেখিয়ে ‘মধ্যরাতের ডাক’!
- • গোপালগঞ্জে অজ্ঞাত নারীর মরদেহ ঘিরে রহস্য
- • ইউক্রেনের হামলার পর প্রতিশোধের হুঁশিয়ারি ইরানের
- • চুক্তি না হলে ইরানের সেতু উড়িয়ে দেওয়ার হুমকি ট্রাম্পের
- • প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা
- • প্রধানমন্ত্রীর সঙ্গে টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
- • আলোচনায় বসতে ‘ব্যাকুল হয়ে উঠেছে’ ইরান: ট্রাম্প
- • ইরান যুদ্ধে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার
- • ফিফা সভাপতি ইনফান্তিনোকে জাতিসংঘের মহাসচিব হিসেবে দেখতে চান ট্রাম্প
- • ফিফা সভাপতি ইনফ্যান্তিনোর পদত্যাগ চান স্পেনের লা লিগা সভাপতি
- • ২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলার অর্থনীতি গড়ার লক্ষ্য সরকারের
- • পদত্যাগের পরই রাষ্ট্রপতিকে গ্রেফতার দাবি জানান নাহিদ
- • ইরানে ইরাকের প্রধানমন্ত্রীর সফর, শান্তি ও বাণিজ্যে জোর
- • শেখ হাসিনার সঙ্গে ফোনালাপের বিষয়কে গুজব বলে উড়িয়ে দিলেন রাষ্ট্রপতি
