সাউথইস্ট ব্যাংকে ২৫ কোটি টাকা লোপাট, সাবেক কর্মকর্তার বিরুদ্ধে মামলা
প্রকাশিত: ০৭ অক্টোবর, ২০২৫, ০৭:৪৩
সাউথইস্ট ব্যাংকের সাবেক সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট (এসইভিপি) ওয়ারেস উল মতিনের বিরুদ্ধে ভুয়া বিল-ভাউচারের মাধ্যমে প্রায় ২৫ কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। ব্যাংকের অভ্যন্তরীণ নিরীক্ষায় এই বিপুল পরিমাণ অর্থ লোপাটের চিত্র উঠে আসার পর ব্যাংক কর্তৃপক্ষ তারসহ ছয়জনের বিরুদ্ধে আদালতে মামলা করেছে এবং দুর্নীতির চারটি অভিযোগ দুর্নীতি দমন কমিশনে (দুদক) পাঠিয়েছে।
ব্যাংকের অভিযোগ অনুযায়ী, ২০২৩ থেকে ২০২৪ সালের মধ্যে টিভি বিজ্ঞাপনের নামে প্রায় ২২ কোটি টাকা খরচ দেখানো হয়, যার অধিকাংশই প্রচার করা হয়নি। ‘ইনবক্স কমিউনিকেশন’ নামে একটি এজেন্টের মাধ্যমে এই অর্থ তোলা হয়।
এছাড়াও, ব্যাংকের উপশাখাগুলোর জন্য ‘নকশিকাঁথা’ সরবরাহ এবং চেয়ার, সাইনবোর্ড ও মেরামতের নামে ভুয়া বিল দেখিয়ে আরও প্রায় ৩ কোটি ৬৩ লাখ টাকা আত্মসাৎ করা হয়।
ওয়ারেস উল মতিন নৌবাহিনী থেকে অবসর নিয়ে ২০১২ সালে ব্যাংকে যোগ দেন এবং সাবেক চেয়ারম্যান আলমগীর কবিরের সময়ে প্রভাবশালী হয়ে ওঠেন বলে অভিযোগ রয়েছে। তবে, ওয়ারেস উল মতিন সব অভিযোগকে ‘ডাহা মিথ্যা’ বলে দাবি করেছেন এবং বলেছেন তিনি সুষ্ঠু তদন্ত চান।
আরও পড়ুন
- • ১ আগস্ট থেকে সব গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক
- • ১৫৭ বছরের পৌরসভা থেকে সিটি করপোরেশন হচ্ছে কক্সবাজার
- • স্নিগ্ধা পুর্বপরিকল্পিত ব্ল্যাকমেইল করেছে, দাবি আশিয়ান গ্রুপের
- • জাপানে ৭.১ মাত্রার কম্পন, শপিংমলে আটকা বহু মানুষ
- • ফ্যামিলি কার্ডের লোভ দেখিয়ে ‘মধ্যরাতের ডাক’!
- • গোপালগঞ্জে অজ্ঞাত নারীর মরদেহ ঘিরে রহস্য
- • ইউক্রেনের হামলার পর প্রতিশোধের হুঁশিয়ারি ইরানের
- • চুক্তি না হলে ইরানের সেতু উড়িয়ে দেওয়ার হুমকি ট্রাম্পের
- • প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা
- • প্রধানমন্ত্রীর সঙ্গে টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
- • আলোচনায় বসতে ‘ব্যাকুল হয়ে উঠেছে’ ইরান: ট্রাম্প
- • ইরান যুদ্ধে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার
- • ফিফা সভাপতি ইনফান্তিনোকে জাতিসংঘের মহাসচিব হিসেবে দেখতে চান ট্রাম্প
- • ফিফা সভাপতি ইনফ্যান্তিনোর পদত্যাগ চান স্পেনের লা লিগা সভাপতি
- • ২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলার অর্থনীতি গড়ার লক্ষ্য সরকারের
- • পদত্যাগের পরই রাষ্ট্রপতিকে গ্রেফতার দাবি জানান নাহিদ
- • ইরানে ইরাকের প্রধানমন্ত্রীর সফর, শান্তি ও বাণিজ্যে জোর
- • শেখ হাসিনার সঙ্গে ফোনালাপের বিষয়কে গুজব বলে উড়িয়ে দিলেন রাষ্ট্রপতি
