২৮ জুলাই ২০২৬, মঙ্গলবার, ২৩:৫৯

শিরোনাম
১২ আগস্ট দেখা যাবে বিরল পূর্ণগ্রাস সূর্যগ্রহণ শাহজালাল বিমানবন্দরে ৯২ লাখ টাকার স্বর্ণ উদ্ধার, আটক ২ প্রথমবার জাতিসংঘে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ১ আগস্ট থেকে সব গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক ১৫৭ বছরের পৌরসভা থেকে সিটি করপোরেশন হচ্ছে কক্সবাজার শিক্ষা মন্ত্রণালয়ে প্রথম পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান গ্যাস সংকট সমাধানে বাংলাদেশকে সহযোগিতা করবে মালয়েশিয়া: জ্বালানি প্রতিমন্ত্রী সাড়ে ৭ বছরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ৭,৩৬৪ শিক্ষার্থীর, অর্ধেকের বেশি মোটরসাইকেলে :রোড সেফটি ফাউন্ডেশন

সৈয়দ মনজুরুল ইসলাম স্মরণীয় হয়ে থাকবেন: ঢাবি উপাচার্য

সৈয়দ মনজুরুল ইসলাম স্মরণীয় হয়ে থাকবেন: ঢাবি উপাচার্য

প্রকাশিত: ১১ অক্টোবর, ২০২৫, ০৪:৫৩

দেশের বিশিষ্ট শিক্ষাবিদ, কথাসাহিত্যিক ও ঢাকা বিশ্ববিদ্যালয় ইংরেজি বিভাগের ইমেরিটাস অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম আর নেই। শুক্রবার (১০ অক্টোবর) বিকেলে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুতে দেশের শিক্ষা ও সংস্কৃতি অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

গত ৩ অক্টোবর হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই তিনি চিকিৎসাধীন ছিলেন।

এক শোকবার্তায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমদ খান বলেন, “অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম দেশের শিক্ষা ও গবেষণায় যে অনন্য অবদান রেখে গেছেন, তার জন্য তিনি স্মরণীয় হয়ে থাকবেন।”

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, আগামীকাল শনিবার (১১ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় তার মরদেহ শ্রদ্ধা নিবেদনের জন্য অপরাজেয় বাংলার পাদদেশে এবং বেলা ১১টায় সর্বস্তরের মানুষের জন্য কেন্দ্রীয় শহীদ মিনারে রাখা হবে। জোহর নামাজের পর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে জানাজা শেষে মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে তাকে দাফন করা হবে।

আরও পড়ুন