২৮ জুলাই ২০২৬, মঙ্গলবার, ২২:০৯

শিরোনাম
১ আগস্ট থেকে সব গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক ১৫৭ বছরের পৌরসভা থেকে সিটি করপোরেশন হচ্ছে কক্সবাজার শিক্ষা মন্ত্রণালয়ে প্রথম পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান গ্যাস সংকট সমাধানে বাংলাদেশকে সহযোগিতা করবে মালয়েশিয়া: জ্বালানি প্রতিমন্ত্রী সাড়ে ৭ বছরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ৭,৩৬৪ শিক্ষার্থীর, অর্ধেকের বেশি মোটরসাইকেলে :রোড সেফটি ফাউন্ডেশন আগামীকাল থেকে সারাদেশে অনির্দিষ্টকালের অ্যাম্বুলেন্স ধর্মঘট মাদকবিরোধী লড়াইকে সামাজিক আন্দোলনে রূপ দিতে হবে: মির্জা ফখরুল জ্বালানি সংকট, ব্রিকস ও শুল্ক ইস্যুতে সরকারের অবস্থান জানালেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

দরকষাকষি বা সংখ্যানুপাতিক পদ্ধতিতে (পিআর) যেতে চায় না বিএনপি: মির্জা ফখরুল

দরকষাকষি বা সংখ্যানুপাতিক পদ্ধতিতে (পিআর) যেতে চায় না বিএনপি: মির্জা ফখরুল

প্রকাশিত: ২০ অক্টোবর, ২০২৫, ১৫:০৪

বিএনপি কোনো দরকষাকষি বা সংখ্যানুপাতিক পদ্ধতিতে (পিআর) যেতে চায় না বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, হিংসা-প্রতিহিংসার রাজনীতি বাদ দিয়ে সাধারণ জনগণের ভালোবাসা ও মতামত নিয়ে গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বিএনপি।

সোমবার (২০ অক্টোবর) বিকেলে গুলশানে চেয়ারপার্সনের কার্যালয়ে বিএনপিতে যোগদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, দেশের নানা ধরনের চক্রান্ত ও ষড়যন্ত্র চলছে। কিন্তু রংধনুর সাত রঙের মতো সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে অসাম্প্রদায়িক বাংলাদেশ গঠন করতে চায় বিএনপি। সব ভ্রান্ত ধারণা ভেঙে বৃহত্তর স্বার্থে দেশের সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, বিগত ১৫ বছরে ফ্যাসিস্ট সরকার দেশের অর্থনীতি ও রাজনৈতিক কাঠামো ধ্বংস করে দিয়েছে। সেই জায়গা থেকে সরে এসে সবার মতামত নিয়ে দেশ পরিচালনা করতে চায় বিএনপি।

আরও পড়ুন