২৮ জুলাই ২০২৬, মঙ্গলবার, ২৩:০৮

শিরোনাম
প্রথমবার জাতিসংঘে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ১ আগস্ট থেকে সব গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক ১৫৭ বছরের পৌরসভা থেকে সিটি করপোরেশন হচ্ছে কক্সবাজার শিক্ষা মন্ত্রণালয়ে প্রথম পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান গ্যাস সংকট সমাধানে বাংলাদেশকে সহযোগিতা করবে মালয়েশিয়া: জ্বালানি প্রতিমন্ত্রী সাড়ে ৭ বছরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ৭,৩৬৪ শিক্ষার্থীর, অর্ধেকের বেশি মোটরসাইকেলে :রোড সেফটি ফাউন্ডেশন আগামীকাল থেকে সারাদেশে অনির্দিষ্টকালের অ্যাম্বুলেন্স ধর্মঘট মাদকবিরোধী লড়াইকে সামাজিক আন্দোলনে রূপ দিতে হবে: মির্জা ফখরুল

ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ: ড. মুহাম্মদ ইউনূস

ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ: ড. মুহাম্মদ ইউনূস

প্রকাশিত: ০৭ নভেম্বর, ২০২৫, ১৬:১৯

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রায় ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। অবকাঠামো ও শিল্প থেকে শুরু করে সবক্ষেত্রে তাদের প্রযুক্তিগত দক্ষতা আধুনিক অর্থনীতির ভিত্তি তৈরি করতে অবদান রাখছে।

শুক্রবার ‘গণপ্রকৌশল দিবস ও ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি)’র ৫৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেওয়া বাণীতে তিনি বলেন, "আইডিইবি এই দক্ষ কর্মীবাহিনীকে লালন-পালন করছে, কারিগরি শিক্ষার প্রচার করছে এবং উদ্ভাবনকে উৎসাহিত করছে।"

ড. ইউনূস আরও বলেন, "জাতির প্রকৃত শক্তি কেবল প্রাকৃতিক সম্পদে নয়, জনগণের জ্ঞান, দক্ষতা ও সৃজনশীলতায় নিহিত। আইডিইবি’র সদস্যরা অব্যাহত প্রতিশ্রুতি, পেশাদারিত্ব এবং উদ্ভাবনের মাধ্যমে জাতীয় উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবেন।"

আরও পড়ুন