বিচার প্রক্রিয়া প্রশ্নবিদ্ধ করতেই অপপ্রচার: চ্যালেঞ্জ ছুড়লেন তাজুল ইসলাম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৪ ফেব্রুয়ারি, ২০২৬, ১৯:৪৪
রাজসাক্ষী বানিয়ে অর্থ বাণিজ্যসহ বিভিন্ন মাধ্যমে আনা সব অভিযোগকে ‘সর্বতোভাবে মিথ্যা ও ভিত্তিহীন’ দাবি করে কঠোর প্রতিবাদ ও চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এসব অভিযোগ অস্বীকার করেন।
বিবৃতিতে তাজুল ইসলাম বলেন, গত দুই দিন ধরে কিছু সংখ্যক গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের একজন প্রসিকিউটরের বরাতে তার বিরুদ্ধে কিছু বিভ্রান্তিমূলক তথ্য ছড়ানো হচ্ছে। এই বক্তব্যকে সম্পূর্ণ মনগড়া ও তথ্য-প্রমাণবিহীন উল্লেখ করে তিনি বলেন, আন্তর্জাতিক ট্রাইব্যুনালের বিচার প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করার অসৎ উদ্দেশ্য থেকেই এমন অপপ্রচার চালানো হচ্ছে।
সাবেক এই চিফ প্রসিকিউটর দৃঢ়তার সাথে বলেন, “আমি চ্যালেঞ্জ করছি, আমার বিরুদ্ধে আনা এসব অভিযোগের স্বপক্ষে সামান্য তথ্য-প্রমাণও কেউ দেখাতে পারবে না। ট্রাইব্যুনালে আমার এবং প্রসিকিউশন টিমের প্রতিটি পদক্ষেপ ছিল স্বচ্ছ ও আইনসম্মত। মূলত পতিত স্বৈরাচার ও গণহত্যাকারীদের বিচার থেকে দৃষ্টি ভিন্নখাতে প্রবাহিত করতেই একটি মহল সুসংগঠিতভাবে এই অপপ্রচার চালাচ্ছে।”
বিবৃতিতে তিনি আরও উল্লেখ করেন, তার দায়িত্বকালীন সময়ে কেউ কোনো প্রশ্ন তোলার সুযোগ পায়নি। তিনি বিদায় নেওয়ার পর বিশেষ কোনো মহল গণহত্যাকারীদের সুবিধা দেওয়ার জন্য এবং চলমান বিচার বাধাগ্রস্ত করতে এই অপচেষ্টা চালাচ্ছে। সংশ্লিষ্ট সকলকে এ ধরনের গুজব ও বিভ্রান্তিকর তথ্য প্রচার থেকে বিরত থাকার আহ্বান জানান তিনি।
আরও পড়ুন
- • হামের উপসর্গে একদিনে ৫ জনের মৃত্যু
- • পিলারের নিচের মাটি নয়, সরানো হয়েছে নির্মাণকাজের অস্থায়ী রাস্তা: সড়ক ও রেলমন্ত্রী
- • সংসদে মাথা ঝুঁকিয়ে প্রবেশ বা ত্যাগের প্রথা বাতিল করলেন স্পিকার
- • সব বোর্ডে অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা হবে : শিক্ষামন্ত্রী
- • আইসিইউতে ভর্তি বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার
- • বঙ্গোপসাগরে সাবমেরিন মোতায়েনের পরিকল্পনা পাকিস্তানের, দক্ষিণ এশিয়ার ভূ-রাজনৈতিতে নতুন সমীকরণ
- • মেসিকে দলে নিতে চেয়েছিলেন ব্রাজিল প্রেসিডেন্টে
- • সেনাবাহিনীকে আধুনিকায়নে বাস্তবমুখী পরিকল্পনা নেওয়া হয়েছে: সেনাপ্রধান
- • অস্ট্রেলিয়াকে হারিয়ে প্রথমবার ওয়ানডে সিরিজ বাংলাদেশের
- • বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার
- • সড়কে শৃঙ্খলা ফেরাতে ঢাকার তিন বাস টার্মিনাল সরানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
- • মহারাষ্ট্রে একই পরিবারের চারজনের রহস্যজনক মৃত্যু
- • যানজট নিরসনে সমন্বিত পরিকল্পনা প্রণয়নে সভা করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- • বেনজীর আহমেদকে ফেরত নিতে ৩০ দিনের সময় দিল সংযুক্ত আরব আমিরাত
- • সৌদিতে চাকরি ও ভিসা প্রক্রিয়ায় বড় পরিবর্তন
- • ব্রাজিলের রিও ডি জেনিরোতে দুই হেলিকপ্টারের সংঘর্ষে ছয়জন নিহত
- • প্রতিশোধের মানসিকতা থেকে বেরিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর
- • প্রধানমন্ত্রীর সফর উপলক্ষ্যে বন্ধ থাকবে মৌলভীবাজারের ৯২ চা বাগান
