প্রতিমন্ত্রীর প্রটোকলে যাওয়ার পথে পিকআপ খাদে: ৮ পুলিশ আহত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৭ ফেব্রুয়ারি, ২০২৬, ১৮:৪৫
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী আব্দুর রহিম জোনায়েদ সাকিকে প্রটোকল দিতে যাওয়ার পথে পুলিশ সদস্যদের বহনকারী একটি পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেছে। এতে পিকআপে থাকা ৮ পুলিশ সদস্য আহত হয়েছেন, যাদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে বাঞ্ছারামপুর উপজেলার ছয়ফুল্লাকান্দি ইউনিয়নের ভেলানগর গ্রামে এই দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, জেলা পুলিশ লাইন্স থেকে প্রতিমন্ত্রীর প্রটোকল ডিউটির জন্য যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশাকে বাঁচাতে গিয়ে পিকআপটি নিয়ন্ত্রণ হারায়। এসময় গাড়িটি রাস্তা থেকে উল্টে পাশের খাদে পড়ে যায়।
দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন নায়েক জুয়েল মিয়া ও কনস্টেবল শরিফ। এছাড়াও আহত হয়েছেন মহিউদ্দিন, মেহেদী হাসান, এএসআই নিজাম, জহির রায়হান, আব্দুল সালাম ও মাইনুল হাসান। আহতদের উদ্ধার করে দ্রুত বাঞ্ছারামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য নায়েক জুয়েল ও শরিফকে রাজধানী ঢাকার রাজারবাগ পুলিশ হাসপাতালে পাঠানো হয়েছে।
বাঞ্ছারামপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ইয়াছিন মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সকালে প্রতিমন্ত্রীর কর্মসূচিতে যোগ দিতে পুলিশ লাইন্স থেকে গাড়িটি আসছিল। ভেলানগর এলাকায় একটি অটোরিকশাকে সাইড দিতে গিয়ে চালক নিয়ন্ত্রণ হারালে এই দুর্ঘটনা ঘটে। আহতদের প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে এবং দুর্ঘটনাকবলিত গাড়িটি উদ্ধারের প্রক্রিয়া চলছে।
আরও পড়ুন
- • পিলারের নিচের মাটি নয়, সরানো হয়েছে নির্মাণকাজের অস্থায়ী রাস্তা: সড়ক ও রেলমন্ত্রী
- • সংসদে মাথা ঝুঁকিয়ে প্রবেশ বা ত্যাগের প্রথা বাতিল করলেন স্পিকার
- • সব বোর্ডে অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা হবে : শিক্ষামন্ত্রী
- • আইসিইউতে ভর্তি বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার
- • বঙ্গোপসাগরে সাবমেরিন মোতায়েনের পরিকল্পনা পাকিস্তানের, দক্ষিণ এশিয়ার ভূ-রাজনৈতিতে নতুন সমীকরণ
- • মেসিকে দলে নিতে চেয়েছিলেন ব্রাজিল প্রেসিডেন্টে
- • সেনাবাহিনীকে আধুনিকায়নে বাস্তবমুখী পরিকল্পনা নেওয়া হয়েছে: সেনাপ্রধান
- • সুন্দরবন সংলগ্ন শেলা নদীতে কুমিরের আক্রমণে নারীর মৃত্যু
- • অস্ট্রেলিয়াকে হারিয়ে প্রথমবার ওয়ানডে সিরিজ বাংলাদেশের
- • বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার
- • সড়কে শৃঙ্খলা ফেরাতে ঢাকার তিন বাস টার্মিনাল সরানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
- • মহারাষ্ট্রে একই পরিবারের চারজনের রহস্যজনক মৃত্যু
- • যানজট নিরসনে সমন্বিত পরিকল্পনা প্রণয়নে সভা করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- • বেনজীর আহমেদকে ফেরত নিতে ৩০ দিনের সময় দিল সংযুক্ত আরব আমিরাত
- • সৌদিতে চাকরি ও ভিসা প্রক্রিয়ায় বড় পরিবর্তন
- • ব্রাজিলের রিও ডি জেনিরোতে দুই হেলিকপ্টারের সংঘর্ষে ছয়জন নিহত
- • প্রতিশোধের মানসিকতা থেকে বেরিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর
- • প্রধানমন্ত্রীর সফর উপলক্ষ্যে বন্ধ থাকবে মৌলভীবাজারের ৯২ চা বাগান
