২০ জুন ২০২৬, শনিবার, ১৭:৩৭

শিরোনাম
হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু প্রধানমন্ত্রীর চীন সফরে ১৭টি চুক্তির সম্ভাবনা, আলোচনায় থাকবে তিস্তা প্রকল্প: পররাষ্ট্র সচিব আজ আন্তর্জাতিক শরণার্থী দিবস দেশে খাদ্যশস্যের মজুত ২০ লাখ ৬০ হাজার টন ছাড়ালো বাংলাদেশের নারী উন্নয়নে অগ্রগতির প্রশংসা ইউএন উইমেনের শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ জাতি গঠনে সবচেয়ে গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী মালয়েশিয়া ও চীন যাচ্ছেন তারেক রহমান, গুরুত্ব পাচ্ছে শ্রমবাজার ও বিনিয়োগ কবি আল মুজাহিদীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক প্রকাশ

দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠানে জরুরি নির্দেশনা জারি

দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠানে জরুরি নির্দেশনা জারি

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৫ মার্চ, ২০২৬, ১৯:১৯

শিক্ষাপ্রতিষ্ঠানে মাদকবিরোধী ডকুমেন্টারি প্রদর্শন, ইভ টিজিং প্রতিরোধ, ‘র‍্যাগ ডে’-এর নামে বিশৃঙ্খলা বন্ধ এবং শিক্ষার্থীদের রাতে পড়াশোনায় উৎসাহিত করতে নেওয়া পদক্ষেপ সম্পর্কে তথ্য চেয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)। আগামী ৩০ মার্চের মধ্যে নির্ধারিত ই-মেইল ঠিকানায় এসব তথ্য পাঠাতে বলা হয়েছে।

রবিবার (১৫ মার্চ) মাউশির জারি করা এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়। চিঠিটি অধিদপ্তরের আঞ্চলিক পরিচালক ও উপপরিচালকদের কাছে পাঠানো হয়েছে এবং বিষয়টিকে জরুরি হিসেবে উল্লেখ করা হয়েছে।

চিঠিতে বলা হয়, গত ২৫ ফেব্রুয়ারি শিক্ষা মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন দপ্তর ও সংস্থার অংশগ্রহণে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিবের সভাপতিত্বে আইন-শৃঙ্খলা সংক্রান্ত একটি সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় নেওয়া সিদ্ধান্তের আলোকে শিক্ষাপ্রতিষ্ঠানে মাদকের ক্ষতিকর দিক সম্পর্কে সচেতনতা বাড়াতে প্রচার-প্রচারণা জোরদার করার কথা বলা হয়েছে।

এ জন্য মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নির্মিত মাদকবিরোধী ডকুমেন্টারি ও থিম সং শিক্ষাপ্রতিষ্ঠানে প্রদর্শনের ব্যবস্থা নিতে বলা হয়েছে। পাশাপাশি ইভ টিজিং প্রতিরোধ, ‘র‍্যাগ ডে’-এর নামে বিশৃঙ্খলা বন্ধ এবং শিক্ষার্থীদের রাতে পড়াশোনায় মনোযোগী করতে সচেতনতামূলক কার্যক্রমের অগ্রগতির তথ্যও জমা দিতে হবে।

নির্দেশনায় বলা হয়েছে, আঞ্চলিক পরিচালক ও উপপরিচালকদের নিজ নিজ অঞ্চলের জেলা ও উপজেলা পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠানের নেওয়া পদক্ষেপের অগ্রগতি প্রতিবেদন সংগ্রহ করে নির্ধারিত ছক অনুযায়ী একত্রে সংকলন করে পাঠাতে হবে। এসব তথ্য আগামী ৩০ মার্চের মধ্যে ই-মেইল ([email protected]) ঠিকানায় পাঠানোর কথা বলা হয়েছে।

প্রতিবেদনে সংশ্লিষ্ট অঞ্চলের নাম, ওই অঞ্চলের আওতাধীন প্রতিষ্ঠানের সংখ্যা, বাস্তবায়নকারী প্রতিষ্ঠানের শতকরা হার, বাস্তবায়ন না হওয়া প্রতিষ্ঠানের শতকরা হার (যদি থাকে), বাস্তবায়ন না হওয়ার কারণ এবং প্রয়োজনীয় মন্তব্য উল্লেখ করতে হবে।

আরও পড়ুন