২০ জুন ২০২৬, শনিবার, ১৭:৫৮

শিরোনাম
হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু প্রধানমন্ত্রীর চীন সফরে ১৭টি চুক্তির সম্ভাবনা, আলোচনায় থাকবে তিস্তা প্রকল্প: পররাষ্ট্র সচিব আজ আন্তর্জাতিক শরণার্থী দিবস দেশে খাদ্যশস্যের মজুত ২০ লাখ ৬০ হাজার টন ছাড়ালো বাংলাদেশের নারী উন্নয়নে অগ্রগতির প্রশংসা ইউএন উইমেনের শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ জাতি গঠনে সবচেয়ে গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী মালয়েশিয়া ও চীন যাচ্ছেন তারেক রহমান, গুরুত্ব পাচ্ছে শ্রমবাজার ও বিনিয়োগ কবি আল মুজাহিদীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক প্রকাশ
শিরোনাম
হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু প্রধানমন্ত্রীর চীন সফরে ১৭টি চুক্তির সম্ভাবনা, আলোচনায় থাকবে তিস্তা প্রকল্প: পররাষ্ট্র সচিব আজ আন্তর্জাতিক শরণার্থী দিবস দেশে খাদ্যশস্যের মজুত ২০ লাখ ৬০ হাজার টন ছাড়ালো বাংলাদেশের নারী উন্নয়নে অগ্রগতির প্রশংসা ইউএন উইমেনের শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ জাতি গঠনে সবচেয়ে গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী মালয়েশিয়া ও চীন যাচ্ছেন তারেক রহমান, গুরুত্ব পাচ্ছে শ্রমবাজার ও বিনিয়োগ কবি আল মুজাহিদীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক প্রকাশ

স্ত্রীর চিকিৎসা করাতে গিয়ে কলকাতায় নিখোঁজ বাংলাদেশি যুবক

স্ত্রীর চিকিৎসা করাতে গিয়ে কলকাতায় নিখোঁজ বাংলাদেশি যুবক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২৬ মার্চ, ২০২৬, ২১:০৬

বাংলাদেশ থেকে সৈয়দ আবদুল্লাহ জোহী (৩২) নামের এক ব্যক্তি স্ত্রীকে কলকাতায় নিয়ে গিয়েছিলেন চিকিৎসা করাতে। কিন্তু, স্ত্রীর চিকিৎসা করাতে গিয়ে তিনি নিখোঁজ হয়ে গিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। তার বাড়ি সিলেট জেলায়। 

গত ১১ মার্চ বুধবার থেকে তাঁকে খুঁজে পাওয়া যাচ্ছে না-বলে অভিযোগ। ঘটনাকে কেন্দ্র করে উদ্বেগের মধ্যে রয়েছেন জোহীর স্ত্রী ও গোটা পরিবার। তাঁর বাবা হলেন বাংলাদেশের ‘অপরাজেয় বাংলা’র স্থপতি সৈয়েদ আব্দুল্লাহ খালেদ। 

পরিবার সূত্রে জানা গেছে, চাঁপাইনবাবগঞ্জের বাসিন্দা সৈয়দ আবদুল্লাহ জোহী তাঁর স্ত্রী মাসরুফা তাসনিমকে নিয়ে কয়েকদিন আগে চিকিৎসার জন্য কলকাতায় আসেন। মূলত স্ত্রী’র শারীরিক কিছু সমস্যার কারণে বিধাননগরের বাগুইআটির একটি হাসপাতালে চিকিৎসা করাতে নিয়ে এসেছিলেন। সেই হাসপাতালে চিকিৎসা শুরুও করেছিলেন তাঁরা। বাগুইআটির একটি হোটেলে থাকছিলেন। 

পরিবারের অভিযোগ, গত বুধবার হঠাৎ রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যান সৈয়দ আবদুল্লাহ জোহী।  জানা গেছে, ওইদিন তিনি যে হোটেলে থাকছিলেন, সেখানকার ঘর থেকে বেরিয়ে নিচে নামেন ৷ তারপর বেশ কিছুক্ষণ কেটে গেলেও তিনি ফিরে না-আসায়, তার স্ত্রী উদ্বিগ্ন হয়ে পড়েন এবং স্বামীর মোবাইল ফোনে বারবার যোগাযোগের চেষ্টা করেন। অনেকক্ষণ ধরে ফোনে রিং হওয়ার পর এক অজ্ঞাত পরিচয় ব্যক্তি নারী ফোন ধরেন। জোহীর স্ত্রী তখন জানতে চান, কে ফোনটি ধরেছেন? জবাবে ফোনের উলটো দিকে থাকা ব্যক্তি জানান, তিনি পেশায় সবজি বিক্রেতা। তিনি জানান, অনেকক্ষণ ধরে একটি মোটরসাইকেলের ওপর ফোনটি পড়ে ছিল এবং ফোনে বারবার কল আসছিল। সে কারণে তিনি ফোনটি ধরেন এবং মালিককে এসে ফোনটি নিয়ে যেতে বলেন। পরে নিখোঁজ ব্যক্তির স্ত্রী ঘটনাস্থলে গিয়ে ওই সবজি বিক্রেতার কাছ থেকে ফোনটি উদ্ধার করেন। তবে, সেখানে তাঁর স্বামীর কোনও খোঁজ পাননি ওই নারী। 

পরিবারের দাবি, গত পরশু থেকে আর কোনোভাবেই সৈয়দ আবদুল্লাহ জোহীর সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না। ঘটনার পরেই বাগুইআটি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন নিখোঁজ বাংলাদেশি ব্যক্তির স্ত্রী মাসরুফা তাসনিম। 

জানা গেছে, তাদের এক আত্মীয় রিপন মণ্ডল বর্তমানে কলকাতায় থাকেন। তিনিই জোহী এবং মাসরুফার ভারতে আসার ব্যবস্থা করেছিলেন। রিপন পুলিশকে জানিয়েছেন, ১২ মার্চ বৃহস্পতিবার তাদের কাছে একটি ফোন আসে। উলটো দিক থেকে বলা হয়, তারা বর্ধমানে জোহীকে খুঁজে পেয়েছেন। তাদের দুই হাজার টাকা পাঠিয়ে দিলে জোহীকে শিয়ালদা স্টেশনে নিয়ে আসবেন। ওই ব্যক্তির কথা সন্দেহজনক হওয়ায় দ্রুত বিষয়টি বাগুইআটি থানায় জানান রিপন এবং মাসরুফা। পুলিশ তদন্ত করে জানতে পারে সেটি ভুয়া কল ছিল। এ দিন ইটিভি ভারতের তরফে রিপন মণ্ডলের সঙ্গে যোগাযোগ করা হয়। তিনি বলেন, ‘ওঁরা কলকাতায় এসে চিকিৎসা করাবেন তার যাবতীয় বিষয়ের ব্যবস্থা আমি নিজেই করে দিয়েছিলাম। হঠাৎ করে রহস্যজনকভাবে তিনি কোথায় গেলেন, সেই বিষয়টি নিয়ে উদ্বেগে আছি। আমরা লাগাতার বাগুইআটি থানার সঙ্গে যোগাযোগ রাখছি এবং পুলিশকর্মীরাও আমাদের যথেষ্ট সাহায্য করছে।’  

তিনি আরও বলেন, ‘কিছুদিন আগেই শোনা গিয়েছিল ওঁকে (জোহী) বর্ধমানে পাওয়া গিয়েছে। আর তাকে যারা উদ্ধার করেছেন, তারা সুরক্ষিতভাবে কলকাতায় আনার জন্য আমাদের কাছে ২ হাজার টাকা দাবি করেছিল। তবে এ বিষয়টি আমার সন্দেহ হয়। তাই আমি ওঁর পরিবারকে নিয়ে বাগুইআটি থানার আধিকারিকদের জানাই। তারা সবরকম তথ্য তালাশ করে জানতে পারেন, বিষয়টি একেবারে ভুয়া। হয়তো কেউ আমাদের সমস্যার সুযোগ নিয়ে প্রতারণা করতে চেয়েছিল।’ 

এ বিষয়ে নামপ্রকাশে অনিচ্ছুক বিধাননগর কমিশনারেটের এক উচ্চপদস্থ আধিকারিক বলেন, ‘আমরা লাগাতার ওই ব্যক্তির খোঁজ চালানোর চেষ্টা করছি। খোঁজ পাওয়া গেলেই আমরা তা জানিয়ে দেব।’

সূত্র: নিউ ইয়র্ক বাংলা

আরও পড়ুন