শিবচরে প্রাইভেটকার ভাড়া নিয়ে তর্ক, গুলিতে আহত ১
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৮ মার্চ, ২০২৬, ১৬:২৮
মাদারীপুরের শিবচর উপজেলায় দুপক্ষের মধ্যে প্রাইভেটকার ভাড়া করা নিয়ে বাগবিতণ্ডার জেরে ধাওয়া-পাল্টা ধাওয়া ও গুলির ঘটনা ঘটেছে। এতে আহত আরমান সরদারকে চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যালে পাঠানো হয়েছে।
শুক্রবার (২৭ মার্চ) সন্ধ্যায় ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের পাঁচ্চর গোলচত্বরে এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, বিএনপি নেতা আজমল হোসেন চৌধুরী ইথু ঢাকায় যাওয়ার উদ্দেশে পাঁচ্চর গোলচত্বরে এসে একটি প্রাইভেটকার ভাড়া করতে চান। এ সময় ভাড়া নিয়ে চালকের সঙ্গে তার বাগবিতণ্ডা হয়। পরে বিষয়টি ছড়িয়ে পড়লে তার সমর্থকরা ঘটনাস্থলে এসে জড়ো হন। এতে উভয়ের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। বাসস্ট্যান্ডে ফারুক মোল্লা নামের এক ব্যক্তির অফিসে (পরিবহন সংশ্লিষ্ট) হামলার ঘটনা ঘটে।
এসময় ওই এলাকার নজরুল সরদারের ছেলে আরমান গুলিবিদ্ধ হয়। পরে তাকে চিকিৎসার জন্য ঢাকা মিডিক্যালে পাঠানো হয়।
স্থানীয় সূত্র জানায়, পাঁচ্চর গোলচত্বরে বিএনপি নেতা সাজু মোল্লার ছেলে ফারুক মোল্লা ৫ আগস্টের পর পরিবহন খাত নিয়ন্ত্রণে নেন। নিজেদের পরিবহন ব্যবসায় পরিচালনা করেন। বাসস্ট্যান্ডে পরিবহনে চাঁদাবাজির সঙ্গেও চক্রটি জড়িত।
শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এইচ. এম. ইবনে মিজান ও শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমির হোসেন সেরনিয়াবাত ঘটনাস্থল পরিদর্শন করেন।
শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমির হোসেন সেরনিয়াবাত বলেন, ‘খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। এ বিষয়ে কোনো পক্ষই অভিযোগ দেয়নি এখনও। তাছাড়া গুলির বিষয়টি নিয়ে ধোঁয়াশা রয়েছে। আমরা ভুক্তভোগীকে পাইনি। তবে গুলি করার একটা গুঞ্জন উঠেছে। তদন্ত সাপেক্ষে বিস্তারিত জানা যাবে।’
আরও পড়ুন
- • আজ আন্তর্জাতিক শরণার্থী দিবস
- • কারওয়ান বাজারে সাময়িক বিঘ্নের পর পুনরায় চালু এআই ক্যামেরা
- • অপরাধ দমনে জিরো টলারেন্সের ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর
- • পাকিস্তানে যাত্রীবাহী গাড়িকে লক্ষ্য করে বিস্ফোরণ, নিহত ৫
- • গাজীপুরে পোশাক কারখানার পানি পান করে আবারও অসুস্থ শতাধিক শ্রমিক
- • যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতার পর হরমুজ নিয়ে নতুন পদক্ষেপ
- • শিবগঞ্জ সীমান্তে ২০ জনকে পুশইন চেষ্টা রুখে দিল বিজিবি
- • নেতানিয়াহুর সঙ্গে সম্পর্ক ও ইসরাইল নীতি নিয়ে মুখ খুললেন ট্রাম্প
- • প্রতিশোধের মানসিকতা থেকে বেরিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর
- • প্রধানমন্ত্রীর সফর উপলক্ষ্যে বন্ধ থাকবে মৌলভীবাজারের ৯২ চা বাগান
- • বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার
- • সড়কে শৃঙ্খলা ফেরাতে ঢাকার তিন বাস টার্মিনাল সরানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
- • মহারাষ্ট্রে একই পরিবারের চারজনের রহস্যজনক মৃত্যু
- • যানজট নিরসনে সমন্বিত পরিকল্পনা প্রণয়নে সভা করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- • বেনজীর আহমেদকে ফেরত নিতে ৩০ দিনের সময় দিল সংযুক্ত আরব আমিরাত
- • বেনজীরকে দেশে ফেরাতে সক্রিয় দুদক, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যাচ্ছে নথি
- • সৌদিতে চাকরি ও ভিসা প্রক্রিয়ায় বড় পরিবর্তন
- • ব্রাজিলের রিও ডি জেনিরোতে দুই হেলিকপ্টারের সংঘর্ষে ছয়জন নিহত
