২০ জুন ২০২৬, শনিবার, ১৫:১৮

শিরোনাম
আজ আন্তর্জাতিক শরণার্থী দিবস দেশে খাদ্যশস্যের মজুত ২০ লাখ ৬০ হাজার টন ছাড়ালো বাংলাদেশের নারী উন্নয়নে অগ্রগতির প্রশংসা ইউএন উইমেনের শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ জাতি গঠনে সবচেয়ে গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী মালয়েশিয়া ও চীন যাচ্ছেন তারেক রহমান, গুরুত্ব পাচ্ছে শ্রমবাজার ও বিনিয়োগ কবি আল মুজাহিদীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক প্রকাশ ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের ফেসবুক আইডি হ্যাক আগের ইউনিফর্মে ফিরছে পুলিশ, গেজেট প্রকাশ

ঢাবি এলাকা থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

ঢাবি এলাকা থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

নিউজ ডেস্ক

প্রকাশিত: ৩০ মার্চ, ২০২৬, ২৩:২১

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কেন্দ্রীয় শহীদ মিনার এলাকা থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার বয়স আনুমানিক ৪০ বছর। 

সোমবার (৩০ মার্চ) রাত সাড়ে সাতটার দিকে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে জানতে চাইলে শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আসাদ জানান, আমরা খবর পেয়ে রাত ৭টার দিকে শহীদ মিনারের উত্তর পাশের ফুটপাত থেকে তাকে উদ্ধার করি। এরপর ঢাকা মেডিকেলে নিয়ে যাই। সেখানে চিকিৎসক জানান ওই ব্যক্তি আর বেঁচে নেই।

এসআই আসাদ আরো জানান, ঘটনাস্থলের আশেপাশের লোকজনকে জিজ্ঞাসা করে আমরা ওই ব্যক্তির নাম পরিচয় জানতে পারিনি। তবে ওই ব্যক্তিকে দেখতে অনেকটা ভবঘুরে প্রকৃতির মানুষের মতো মনে হচ্ছে। প্রযুক্তির সহায়তায় তার নাম-পরিচয় জানার চেষ্টা চলছে। মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেলের মর্গে রাখা হয়েছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। 

আরও পড়ুন