কুমিল্লায় সাংবাদিককে হাতকড়া পরানো সেই এসি ল্যান্ডকে বদলি
নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৩ এপ্রিল, ২০২৬, ০০:৪৩
কুমিল্লার চান্দিনা উপজেলা ভূমি অফিসে ২ সাংবাদিকের হাতে হাতকড়া পরিয়ে থানায় নেওয়ার ঘটনায় এসি ল্যান্ড ফয়সাল আল নুরকে বদলি করা হয়েছে। তাঁকে সহকারী কমিশনার (ভূমি) থেকে সিনিয়র সহকারী কমিশনার হিসেবে সিলেট বিভাগীয় কমিশনারের কার্যালয়ে পদায়ন করা হয়েছে।
বৃহস্পতিবার (২ এপ্রিল) রাত ৮টায় রাষ্ট্রপতির আদেশক্রমে সিনিয়র সহকারী সচিব মো. বরমান হোসেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ পদায়ন নিশ্চিত করা হয়েছে।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, জনস্বার্থে পদায়ন অবিলম্বে কার্যকর হবে এবং সংশ্লিষ্ট দপ্তর ও কর্মকর্তাদের বিষয়টি অবগত করতে অনুলিপি প্রেরণ করা হয়েছে।
এর আগে বুধবার (১ এপ্রিল) দুপুরে চান্দিনা উপজেলা ভূমি অফিসে মোবাইলফোনে ভিডিও করা নিয়ে দুই সাংবাদিককে হাতকড়া পরিয়ে থানায় পাঠায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল আল নূর। পরে সাংবাদিকের হাতে হাতকড়া পরিহিত একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে সমালোচনার ঝড় ওঠে। এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে উঠেন কুমিল্লার কর্মরত সাংবাদিকরাও। ভুক্তভোগী দুই সাংবাদিক হলেন দৈনিক মানবজমিন পত্রিকার দেবিদ্বার উপজেলা প্রতিনিধি রাসেল সরকার এবং ফেস দ্য পিপল ও দৈনিক আমার শহর পত্রিকার দেবিদ্বার প্রতিনিধি আব্দুল আলীম।
জানা যায়, ফেস দ্য পিপল ও দৈনিক আমার শহর পত্রিকার দেবিদ্বার প্রতিনিধি আব্দুল আলীমের খালাতো বোনের নামজারি সংক্রান্ত বিষয়ে তথ্য জানতে চাইলে এসি ল্যান্ড ফয়সাল আল নুর অকথ্য ভাষায় কথা বলেন। এ ঘটনা মোবাইলফোনে ধারণ করতে চাইলে এসি ল্যান্ড ক্ষিপ্ত হয়ে পড়েন। পরে পুলিশ ডেকে সাংবাদিক রাসেল সরকার ও আব্দুল আলীমকে হাতকড়া পরিয়ে থানায় নেওয়া হয়। সেখানে মোবাইল ফোন কেড়ে নেওয়া হয় এবং ভিডিও মুছে ফেলা হয়। পরে মুচলেকা নিয়ে তাদেরকে ছেড়ে দেওয়া হয়।
কুমিল্লা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জাহিদ হাসান বলেন, ‘এসি ল্যান্ডকে চাকরি থেকে অব্যাহতি দিলে আমরা খুশি হতাম। এখন তো উল্টো ওনাকে প্রমোশন করা হয়েছে। তবু ভূমি অফিস থেকে তাকে প্রত্যাহার করাতে আমরা প্রশাসনকে ধন্যবাদ জানাই।’
এ বিষয়ে কুমিল্লা জেলা প্রশাসক আমিরুল কায়সার বলেন, ‘ঘটনার বিষয়টি উপরস্থ কর্মকর্তারা অবগত হয় এবং ফয়সাল আল নুরকে নতুন কর্মস্থলে পাঠানো হয়েছে। ’
আরও পড়ুন
- • আজ আন্তর্জাতিক শরণার্থী দিবস
- • কারওয়ান বাজারে সাময়িক বিঘ্নের পর পুনরায় চালু এআই ক্যামেরা
- • অপরাধ দমনে জিরো টলারেন্সের ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর
- • পাকিস্তানে যাত্রীবাহী গাড়িকে লক্ষ্য করে বিস্ফোরণ, নিহত ৫
- • গাজীপুরে পোশাক কারখানার পানি পান করে আবারও অসুস্থ শতাধিক শ্রমিক
- • যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতার পর হরমুজ নিয়ে নতুন পদক্ষেপ
- • শিবগঞ্জ সীমান্তে ২০ জনকে পুশইন চেষ্টা রুখে দিল বিজিবি
- • নেতানিয়াহুর সঙ্গে সম্পর্ক ও ইসরাইল নীতি নিয়ে মুখ খুললেন ট্রাম্প
- • প্রতিশোধের মানসিকতা থেকে বেরিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর
- • প্রধানমন্ত্রীর সফর উপলক্ষ্যে বন্ধ থাকবে মৌলভীবাজারের ৯২ চা বাগান
- • সড়কে শৃঙ্খলা ফেরাতে ঢাকার তিন বাস টার্মিনাল সরানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
- • বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার
- • মহারাষ্ট্রে একই পরিবারের চারজনের রহস্যজনক মৃত্যু
- • যানজট নিরসনে সমন্বিত পরিকল্পনা প্রণয়নে সভা করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- • বেনজীর আহমেদকে ফেরত নিতে ৩০ দিনের সময় দিল সংযুক্ত আরব আমিরাত
- • বেনজীরকে দেশে ফেরাতে সক্রিয় দুদক, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যাচ্ছে নথি
- • সৌদিতে চাকরি ও ভিসা প্রক্রিয়ায় বড় পরিবর্তন
- • ব্রাজিলের রিও ডি জেনিরোতে দুই হেলিকপ্টারের সংঘর্ষে ছয়জন নিহত
