২৪ ঘণ্টায় কুষ্টিয়ায় হামের উপসর্গে ৩ শিশু নিহত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৪ এপ্রিল, ২০২৬, ২০:৩৫
কুষ্টিয়ায় হামের উপসর্গ নিয়ে সর্বশেষ ২৪ ঘণ্টায় তিন শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে জেলায় হামের উপসর্গ নিয়ে ১৩১ জনেরও বেশি শিশু বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছে।
মৃত শিশুদের মধ্যে রয়েছে—দৌলতপুর উপজেলার ইব্রাহিম (৮ মাস), কুষ্টিয়া শহরের রেনউইক মোড় এলাকার আইজা (সাড়ে ৫ মাস) এবং সদর উপজেলার ভাদালিয়া গ্রামের আফরান (৮ মাস)।
হাসপাতাল সূত্র জানায়, শুক্রবার (৩ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে ২৫০ শয্যা বিশিষ্ট কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইব্রাহিমের মৃত্যু হয়। একই দিন দিবাগত রাত ১২টার দিকে কুষ্টিয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আইজার মৃত্যু হয়। এর আগে ভোর ৫টার দিকে আফরান মারা যায়।
কুষ্টিয়া মেডিক্যাল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. এইচ এম আনোয়ারুল ইসলাম জানান, আফরানের অবস্থা শুরু থেকেই গুরুতর ছিল। তাকে ঢাকায় নেওয়ার পরামর্শ দেওয়া হলেও তা করা হয়নি। অন্যদিকে আইজা চার দিন ধরে হাসপাতালে চিকিৎসাধীন ছিল।
২৫০ শয্যা বিশিষ্ট কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. হোসেন ইমাম বলেন, ইব্রাহিম শুক্রবার বিকেলে হাসপাতালে ভর্তি হয় এবং রাতেই তার মৃত্যু হয়।
চিকিৎসকরা জানান, হামের উপসর্গ দেখা দিলে অবহেলা না করে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। শিশুকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং ঠাণ্ডা থেকে সুরক্ষিত রাখার পরামর্শ দেওয়া হয়েছে।
জেলা স্বাস্থ্য বিভাগের তথ্যমতে, গত তিন মাসে কুষ্টিয়ায় ৩০০-এর বেশি রোগী হামের উপসর্গ নিয়ে চিকিৎসা নিয়েছে। এর মধ্যে ১১ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। বর্তমানে ১৩১ জন শিশু চিকিৎসাধীন রয়েছে। এ পর্যন্ত জেলায় মোট ৪ শিশুর মৃত্যু হয়েছে।
কুষ্টিয়ার সিভিল সার্জন শেখ মোহাম্মদ কামাল হোসেন জানান, সচেতনতার অভাব এবং বাইরের জেলা থেকে মানুষের আগমনের কারণে সংক্রমণ বাড়ছে। পরিস্থিতি মোকাবেলায় জেলার সব হাসপাতালে আলাদা ‘হাম আইসোলেশন কর্নার’ চালু করা হয়েছে।
আরও পড়ুন
- • সিরিজের শেষ ম্যাচে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
- • যুক্তরাষ্ট্র-ইরানের বৈঠকে সুইজারল্যান্ডে মধ্যস্থতাকারী হিসেবে পাকিস্তানের সেনাপ্রধান
- • বছরে ৬০ বিলিয়ন ডলারের বেশি তেল রপ্তানির সুযোগ ইরানের
- • চলতি বছরের শেষে শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনাল উদ্বোধন: বিমানমন্ত্রী
- • দেশে প্রথম ‘ক্যাশলেস কারা ব্যবস্থা’ চালু মুন্সিগঞ্জ কারাগারে
- • উত্তরের চার জেলায় বন্যার শঙ্কা, সিলেটেও ঝুঁকি
- • প্রাথমিক স্বাস্থ্যসেবায় বড় পরিবর্তন আনছে সরকার
- • লেবানন ইস্যুতে বাড়ছে ওয়াশিংটন-তেলআবিব দূরত্ব
- • প্রতিশোধের মানসিকতা থেকে বেরিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর
- • প্রধানমন্ত্রীর সফর উপলক্ষ্যে বন্ধ থাকবে মৌলভীবাজারের ৯২ চা বাগান
- • বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার
- • সড়কে শৃঙ্খলা ফেরাতে ঢাকার তিন বাস টার্মিনাল সরানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
- • যানজট নিরসনে সমন্বিত পরিকল্পনা প্রণয়নে সভা করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- • চট্টগ্রাম বন্দরে কন্টেইনার হ্যান্ডলিংয়ে সর্বোচ্চ রেকর্ড
- • বেনজীর আহমেদকে ফেরত নিতে ৩০ দিনের সময় দিল সংযুক্ত আরব আমিরাত
- • দুবাইয়ে গ্রেফতার বেনজীর, সামনে দীর্ঘ প্রত্যর্পণ প্রক্রিয়া
- • সংসদে ‘আই হ্যাভ অ্যা প্ল্যান’র ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী
- • বেনজীরকে দেশে ফেরাতে সক্রিয় দুদক, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যাচ্ছে নথি
