২০ জুন ২০২৬, শনিবার, ১৩:৫৩

শিরোনাম
আজ আন্তর্জাতিক শরণার্থী দিবস দেশে খাদ্যশস্যের মজুত ২০ লাখ ৬০ হাজার টন ছাড়ালো বাংলাদেশের নারী উন্নয়নে অগ্রগতির প্রশংসা ইউএন উইমেনের শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ জাতি গঠনে সবচেয়ে গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী মালয়েশিয়া ও চীন যাচ্ছেন তারেক রহমান, গুরুত্ব পাচ্ছে শ্রমবাজার ও বিনিয়োগ কবি আল মুজাহিদীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক প্রকাশ ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের ফেসবুক আইডি হ্যাক আগের ইউনিফর্মে ফিরছে পুলিশ, গেজেট প্রকাশ

এক কোটি ডলার পর্যন্ত ঋণসীমা বাড়াল বাংলাদেশ ব্যাংক

এক কোটি ডলার পর্যন্ত ঋণসীমা বাড়াল বাংলাদেশ ব্যাংক

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০২ মে, ২০২৬, ০১:২৫

দেশের উৎপাদনশীল খাতকে শক্তিশালী করা এবং দীর্ঘমেয়াদি বিনিয়োগ বাড়াতে শিল্প উদ্যোক্তাদের জন্য নতুন সুযোগ সৃষ্টি করেছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংক তাদের লং-টার্ম ফাইন্যান্সিং ফ্যাসিলিটির কাঠামোয় পরিবর্তন এনে ঋণের সীমা বাড়িয়েছে।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এখন একজন ঋণগ্রহীতা একটি ব্যাংকের মাধ্যমে সর্বোচ্চ ১০ মিলিয়ন মার্কিন ডলার পর্যন্ত ঋণ নিতে পারবেন। আর একাধিক ব্যাংকের মাধ্যমে সিন্ডিকেটেড অর্থায়নের ক্ষেত্রে এই সীমা সর্বোচ্চ ২০ মিলিয়ন ডলার নির্ধারণ করা হয়েছে।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করে তা দেশের সব তফসিলি ব্যাংকের প্রধান নির্বাহীদের কাছে পাঠানো হয়েছে।

সার্কুলারে বলা হয়েছে, অংশগ্রহণকারী ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো তাদের ‘ক্যামেলস’ রেটিং অনুযায়ী ভিন্ন ভিন্ন সুদহারে এই তহবিল পাবে। রেটিং-১ প্রাপ্ত ব্যাংকগুলো ৫, ৭ ও ১০ বছর মেয়াদে যথাক্রমে ১ শতাংশ, ১.২৫ শতাংশ ও ১.৫০ শতাংশ সুদে ঋণ নিতে পারবে।

রেটিং-২ ব্যাংকের জন্য এই হার হবে ১.২৫ শতাংশ, ১.৫০ শতাংশ ও ১.৭৫ শতাংশ এবং রেটিং-৩ ব্যাংকগুলোর জন্য নির্ধারিত হয়েছে যথাক্রমে ১.৫০ শতাংশ, ১.৭৫ শতাংশ ও ২ শতাংশ।

এর আগে ২০২৩ সালের জুলাইয়ে প্রকাশিত সার্কুলারে সুদের হার সোফর ভিত্তিক ছিল, যেখানে অতিরিক্ত মার্জিন যুক্ত করা হতো।

নতুন নির্দেশনায় আরও বলা হয়েছে, ব্যাংকগুলো নিজস্ব তহবিল ব্যয় ও পরিচালন খরচ বিবেচনা করে গ্রাহক পর্যায়ে সুদের হার নির্ধারণ করবে। তবে এই হার তহবিল ব্যয়ের তুলনায় ২ থেকে ৩ শতাংশের বেশি হতে পারবে না।

এর ফলে শিল্প উদ্যোক্তারা আগের তুলনায় কম সুদে দীর্ঘমেয়াদি ঋণ পাওয়ার সুযোগ পাবেন বলে আশা করা হচ্ছে।

আরও পড়ুন