বিশ্ব মহাসাগর দিবস আজ
নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৮ জুন, ২০২৬, ১৪:৩৭
আজ ৮ জুন বিশ্বজুড়ে পালিত হচ্ছে ‘বিশ্ব মহাসাগর দিবস’। সমুদ্র ও মহাসাগরের গুরুত্ব, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং সামুদ্রিক দূষণ রোধে সচেতনতা বাড়াতে প্রতিবছর দিবসটি পালন করা হয়।
এ বছরের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে— “ওয়ান্ডার: সাসটেইনিং হোয়াট সাসটেইনস আস”। অর্থাৎ, “যা আমাদের টিকিয়ে রাখে, তাকে টিকিয়ে রাখার বিস্ময়”।
জাতিসংঘের উদ্যোগে ১৯৯২ সালে প্রথম বিশ্ব মহাসাগর দিবস পালনের ধারণা উঠে আসে। পরে ২০০৮ সালে জাতিসংঘ সাধারণ পরিষদ আনুষ্ঠানিকভাবে ৮ জুনকে বিশ্ব মহাসাগর দিবস হিসেবে ঘোষণা করে।
বিশ্বের প্রায় ৭০ শতাংশ এলাকা জুড়ে রয়েছে মহাসাগর, যা পৃথিবীর জলবায়ু নিয়ন্ত্রণ, অক্সিজেন উৎপাদন এবং কোটি মানুষের জীবিকা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তবে প্লাস্টিক দূষণ, জলবায়ু পরিবর্তন, অতিরিক্ত মাছ আহরণ এবং সামুদ্রিক পরিবেশ ধ্বংসের কারণে মহাসাগর আজ বড় হুমকির মুখে।
দিবসটি উপলক্ষে বিশ্বের বিভিন্ন দেশে সেমিনার, সচেতনতামূলক কর্মসূচি, সমুদ্র সৈকত পরিচ্ছন্নতা অভিযান ও পরিবেশবিষয়ক আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
বাংলাদেশেও সরকারি ও বেসরকারি বিভিন্ন সংস্থা দিবসটি উপলক্ষে নানা কর্মসূচি পালন করছে। বিশেষজ্ঞরা বলছেন, বঙ্গোপসাগরের জীববৈচিত্র্য ও সামুদ্রিক সম্পদ রক্ষায় দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ জরুরি।
তারা আরও বলেন, সমুদ্রসম্পদ সংরক্ষণে সরকার, গবেষক, পরিবেশবাদী সংগঠন এবং সাধারণ মানুষের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।
আরও পড়ুন
- • ১ আগস্ট থেকে সব গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক
- • ১৫৭ বছরের পৌরসভা থেকে সিটি করপোরেশন হচ্ছে কক্সবাজার
- • স্নিগ্ধা পুর্বপরিকল্পিত ব্ল্যাকমেইল করেছে, দাবি আশিয়ান গ্রুপের
- • জাপানে ৭.১ মাত্রার কম্পন, শপিংমলে আটকা বহু মানুষ
- • ফ্যামিলি কার্ডের লোভ দেখিয়ে ‘মধ্যরাতের ডাক’!
- • গোপালগঞ্জে অজ্ঞাত নারীর মরদেহ ঘিরে রহস্য
- • ইউক্রেনের হামলার পর প্রতিশোধের হুঁশিয়ারি ইরানের
- • চুক্তি না হলে ইরানের সেতু উড়িয়ে দেওয়ার হুমকি ট্রাম্পের
- • প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা
- • প্রধানমন্ত্রীর সঙ্গে টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
- • আলোচনায় বসতে ‘ব্যাকুল হয়ে উঠেছে’ ইরান: ট্রাম্প
- • ইরান যুদ্ধে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার
- • ফিফা সভাপতি ইনফান্তিনোকে জাতিসংঘের মহাসচিব হিসেবে দেখতে চান ট্রাম্প
- • ফিফা সভাপতি ইনফ্যান্তিনোর পদত্যাগ চান স্পেনের লা লিগা সভাপতি
- • ২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলার অর্থনীতি গড়ার লক্ষ্য সরকারের
- • ইরানে ইরাকের প্রধানমন্ত্রীর সফর, শান্তি ও বাণিজ্যে জোর
- • পদত্যাগের পরই রাষ্ট্রপতিকে গ্রেফতার দাবি জানান নাহিদ
- • শেখ হাসিনার সঙ্গে ফোনালাপের বিষয়কে গুজব বলে উড়িয়ে দিলেন রাষ্ট্রপতি
