২৮ জুলাই ২০২৬, মঙ্গলবার, ২৩:৫৮

শিরোনাম
১২ আগস্ট দেখা যাবে বিরল পূর্ণগ্রাস সূর্যগ্রহণ শাহজালাল বিমানবন্দরে ৯২ লাখ টাকার স্বর্ণ উদ্ধার, আটক ২ প্রথমবার জাতিসংঘে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ১ আগস্ট থেকে সব গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক ১৫৭ বছরের পৌরসভা থেকে সিটি করপোরেশন হচ্ছে কক্সবাজার শিক্ষা মন্ত্রণালয়ে প্রথম পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান গ্যাস সংকট সমাধানে বাংলাদেশকে সহযোগিতা করবে মালয়েশিয়া: জ্বালানি প্রতিমন্ত্রী সাড়ে ৭ বছরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ৭,৩৬৪ শিক্ষার্থীর, অর্ধেকের বেশি মোটরসাইকেলে :রোড সেফটি ফাউন্ডেশন

একযোগে বদলি ১১২ নির্বাচন কর্মকর্তা

একযোগে বদলি ১১২ নির্বাচন কর্মকর্তা

প্রতিফলন ডেস্ক

প্রকাশিত: ২৩ ফেব্রুয়ারি, ২০২৬, ২১:০৮

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শেষ হওয়ার পর মাঠ প্রশাসনে বড় ধরনের রদবদল এনেছে নির্বাচন কমিশন (ইসি)। দেশের বিভিন্ন উপজেলা ও থানা পর্যায়ের ১১২ জন নির্বাচন কর্মকর্তাকে একযোগে বদলি করা হয়েছে।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশনের জনবল ব্যবস্থাপনা শাখার সহকারী সচিব মোহাম্মদ শহীদুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়।

অফিস আদেশে বলা হয়েছে, নির্বাচন কমিশন সচিবালয়সহ দেশের বিভিন্ন উপজেলা ও থানায় কর্মরত ১১২ জন কর্মকর্তাকে বর্তমান কর্মস্থল থেকে সরিয়ে নতুন কর্মস্থলে পদায়ন করা হয়েছে।

বদলি হওয়া কর্মকর্তাদের জন্য কঠোর সময়সীমাও নির্ধারণ করেছে ইসি। নির্দেশনায় বলা হয়েছে, আগামী ১ মার্চের মধ্যে সংশ্লিষ্টদের বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে দায়িত্ব হস্তান্তর না করলে সেদিন অপরাহ্ণেই তাদের স্বয়ংক্রিয়ভাবে অবমুক্ত বলে গণ্য করা হবে।

ইসির সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, জাতীয় সংসদ নির্বাচন-পরবর্তী সময়ে এটি নির্বাচন কমিশনের সবচেয়ে বড় বদলির উদ্যোগ। সামনে উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পরিষদসহ স্থানীয় সরকার পর্যায়ের বড় নির্বাচন রয়েছে। সে নির্বাচনকে সামনে রেখে মাঠ পর্যায়ের প্রশাসন পুনর্গঠনের অংশ হিসেবেই এই রদবদল করা হয়েছে।

আরও পড়ুন