২৮ জুলাই ২০২৬, মঙ্গলবার, ২৩:০৮

শিরোনাম
প্রথমবার জাতিসংঘে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ১ আগস্ট থেকে সব গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক ১৫৭ বছরের পৌরসভা থেকে সিটি করপোরেশন হচ্ছে কক্সবাজার শিক্ষা মন্ত্রণালয়ে প্রথম পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান গ্যাস সংকট সমাধানে বাংলাদেশকে সহযোগিতা করবে মালয়েশিয়া: জ্বালানি প্রতিমন্ত্রী সাড়ে ৭ বছরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ৭,৩৬৪ শিক্ষার্থীর, অর্ধেকের বেশি মোটরসাইকেলে :রোড সেফটি ফাউন্ডেশন আগামীকাল থেকে সারাদেশে অনির্দিষ্টকালের অ্যাম্বুলেন্স ধর্মঘট মাদকবিরোধী লড়াইকে সামাজিক আন্দোলনে রূপ দিতে হবে: মির্জা ফখরুল

নয়াপল্টনে শ্রমিক দলের সমাবেশ কাল, বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী

নয়াপল্টনে শ্রমিক দলের সমাবেশ কাল, বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক

প্রকাশিত: ৩০ এপ্রিল, ২০২৬, ২০:০৭

মহান মে দিবস উপলক্ষে আগামীকাল শুক্রবার (পহেলা মে) ঢাকায় শ্রমিক সমাবেশ করবে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল। এতে প্রধান অতিথির বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রী হওয়ার পর এবারই প্রথম ঢাকার কোনো সমাবেশে বক্তব্য রাখবেন তিনি।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ও সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, সমাবেশে দিক নির্দেমনামূলক এবং রাজনৈতিক বিভিন্ন ইস্যুতে বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, মে দিবসের সমাবেশে কাল ঢাকায় শ্রমিক জনতার ঢল নামবে। এতে বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 

আগামীকাল শুক্রবার বেলা ৩টায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শুরু হবে শ্রমিক সমাবেশের কার্যক্রম।

শ্রমিক দলের পাশাপাশি যোগ দেবেন ঢাকাসহ আশপাশের জেলার নেতা-কর্মীরাও।

আরও পড়ুন