সমঝোতার রাজনীতিতে জড়াবে না এনসিপি
প্রকাশিত: ১৬ আগস্ট, ২০২৫, ১৬:২৩
জাতীয় নাগরিক কমিটি (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, এনসিপি কখনো আসন ভাগাভাগি বা সমঝোতার রাজনীতিতে জড়াবে না। আমরা বিক্রি হতে আসিনি, আমাদের আসন দিয়ে কেনা যাবে না। নতুন বাংলাদেশ গড়াই আমাদের একমাত্র লক্ষ্য।
শনিবার (১৬ আগস্ট) বিকেল ৫টায় রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কার্যালয়ে ‘জুলাই সনদ বাস্তবায়নে গণপরিষদ নির্বাচন’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
হাসনাত আব্দুল্লাহ বলেন, আমরা বিএনপি বা অন্য কোনো দলের সঙ্গে আসন সমঝোতা করব না। জনগণের সামনে একটি বিকল্প শক্তি হিসেবে থাকতে চাই। নির্বাচনের নিয়ম পরিবর্তনের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে তিনি বলেন, রুলস অব গেমস চেঞ্জ না করে নির্বাচন হবে না। আমরা দেখছি প্রশাসন আম্পায়ারের ভূমিকায় না থেকে খেলোয়াড় হয়ে উঠতে চাইছে। প্রশাসনকে নিরপেক্ষ থাকতে হবে।
নির্বাচনের সময়কাল নিয়ে প্রশ্ন না থাকলেও তিনি স্পষ্ট করে বলেন, নভেম্বর বা ডিসেম্বর—যে সময়ই হোক, নির্বাচন হতে হবে গণপরিষদ নির্বাচন।
আরও পড়ুন
- • ১ আগস্ট থেকে সব গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক
- • ১৫৭ বছরের পৌরসভা থেকে সিটি করপোরেশন হচ্ছে কক্সবাজার
- • স্নিগ্ধা পুর্বপরিকল্পিত ব্ল্যাকমেইল করেছে, দাবি আশিয়ান গ্রুপের
- • জাপানে ৭.১ মাত্রার কম্পন, শপিংমলে আটকা বহু মানুষ
- • ফ্যামিলি কার্ডের লোভ দেখিয়ে ‘মধ্যরাতের ডাক’!
- • গোপালগঞ্জে অজ্ঞাত নারীর মরদেহ ঘিরে রহস্য
- • ইউক্রেনের হামলার পর প্রতিশোধের হুঁশিয়ারি ইরানের
- • চুক্তি না হলে ইরানের সেতু উড়িয়ে দেওয়ার হুমকি ট্রাম্পের
- • প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা
- • প্রধানমন্ত্রীর সঙ্গে টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
- • আলোচনায় বসতে ‘ব্যাকুল হয়ে উঠেছে’ ইরান: ট্রাম্প
- • ইরান যুদ্ধে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার
- • ফিফা সভাপতি ইনফান্তিনোকে জাতিসংঘের মহাসচিব হিসেবে দেখতে চান ট্রাম্প
- • ফিফা সভাপতি ইনফ্যান্তিনোর পদত্যাগ চান স্পেনের লা লিগা সভাপতি
- • ২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলার অর্থনীতি গড়ার লক্ষ্য সরকারের
- • পদত্যাগের পরই রাষ্ট্রপতিকে গ্রেফতার দাবি জানান নাহিদ
- • ইরানে ইরাকের প্রধানমন্ত্রীর সফর, শান্তি ও বাণিজ্যে জোর
- • শেখ হাসিনার সঙ্গে ফোনালাপের বিষয়কে গুজব বলে উড়িয়ে দিলেন রাষ্ট্রপতি
