শিবির হচ্ছে গুপ্ত সংগঠন: সালেহ প্রিন্স
প্রকাশিত: ১০ সেপ্টেম্বর, ২০২৫, ১২:৩২
ময়মনসিংহ, ১০ সেপ্টেম্বর ২০২৫ – বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স অভিযোগ করেছেন, গত ১৬ বছরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল কোনো কাজ করতে পারেনি।
তিনি বলেন, “ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিবির ছাত্রলীগের শরীরের সঙ্গে মিশে গিয়ে সেখানে কাজ করেছে। ৫ আগস্টের আগে যারা ছাত্রলীগের নেতা ছিলেন, ৫ আগস্টের পরে তারা ছাত্রশিবিরের নেতা হিসেবে আবির্ভূত হয়েছেন। তারা একটি গুপ্ত সংগঠন।”
বুধবার (১০ সেপ্টেম্বর) ময়মনসিংহ জেলা পরিষদ ভাষা শহীদ আব্দুল জব্বার মিলনায়তনে মহিলা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন এমরান সালেহ প্রিন্স।
তিনি আরও বলেন, “ছাত্রদল কখনোই ছাত্রলীগের সঙ্গে আপস করেনি। কারণ বিএনপির নেত্রী খালেদা জিয়া আপসহীন, তারেক জিয়া আপসহীন নেতা। ছাত্রলীগের সঙ্গে আপস করলে ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভালো অবস্থান করতে পারত।”
এমরান সালেহ প্রিন্স বিশ্বাস করেন, “ছাত্রশিবির কোনোভাবেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাধারণ ছাত্রছাত্রীদের ভোটে জয়লাভ করতে পারে না। ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রায় ৮০ শতাংশ ভোট কাস্ট হলেও ছাত্রলীগের ভোট কোথায় গেল তা খতিয়ে দেখা দরকার।”
তিনি বলেন, “যদি বিষয়টি সুনিপুণভাবে অনুসন্ধান করা হয়, তাহলে শিবিরের বিজয়ের পেছনের রহস্য উদঘাটন করা সম্ভব হবে।”
জা/প্র
আরও পড়ুন
- • শাকিব খানের স্পর্শে খারাপ লাগেনি, জানালেন সাবিলা নূর
- • রাজধানীর ট্রাফিক নিয়ন্ত্রণে বসছে ১ হাজার নতুন ক্যামেরা
- • প্রথমবার জাতিসংঘে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- • ১ আগস্ট থেকে সব গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক
- • ১৫৭ বছরের পৌরসভা থেকে সিটি করপোরেশন হচ্ছে কক্সবাজার
- • স্নিগ্ধা পুর্বপরিকল্পিত ব্ল্যাকমেইল করেছে, দাবি আশিয়ান গ্রুপের
- • জাপানে ৭.১ মাত্রার কম্পন, শপিংমলে আটকা বহু মানুষ
- • ফ্যামিলি কার্ডের লোভ দেখিয়ে ‘মধ্যরাতের ডাক’!
- • প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা
- • প্রধানমন্ত্রীর সঙ্গে টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
- • আলোচনায় বসতে ‘ব্যাকুল হয়ে উঠেছে’ ইরান: ট্রাম্প
- • ইরান যুদ্ধে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার
- • ফিফা সভাপতি ইনফান্তিনোকে জাতিসংঘের মহাসচিব হিসেবে দেখতে চান ট্রাম্প
- • ফিফা সভাপতি ইনফ্যান্তিনোর পদত্যাগ চান স্পেনের লা লিগা সভাপতি
- • ২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলার অর্থনীতি গড়ার লক্ষ্য সরকারের
- • পদত্যাগের পরই রাষ্ট্রপতিকে গ্রেফতার দাবি জানান নাহিদ
- • ইরানে ইরাকের প্রধানমন্ত্রীর সফর, শান্তি ও বাণিজ্যে জোর
- • শেখ হাসিনার সঙ্গে ফোনালাপের বিষয়কে গুজব বলে উড়িয়ে দিলেন রাষ্ট্রপতি
