২৮ জুলাই ২০২৬, মঙ্গলবার, ২৩:০৮

শিরোনাম
প্রথমবার জাতিসংঘে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ১ আগস্ট থেকে সব গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক ১৫৭ বছরের পৌরসভা থেকে সিটি করপোরেশন হচ্ছে কক্সবাজার শিক্ষা মন্ত্রণালয়ে প্রথম পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান গ্যাস সংকট সমাধানে বাংলাদেশকে সহযোগিতা করবে মালয়েশিয়া: জ্বালানি প্রতিমন্ত্রী সাড়ে ৭ বছরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ৭,৩৬৪ শিক্ষার্থীর, অর্ধেকের বেশি মোটরসাইকেলে :রোড সেফটি ফাউন্ডেশন আগামীকাল থেকে সারাদেশে অনির্দিষ্টকালের অ্যাম্বুলেন্স ধর্মঘট মাদকবিরোধী লড়াইকে সামাজিক আন্দোলনে রূপ দিতে হবে: মির্জা ফখরুল

এলডিসি উত্তরণ-পরবর্তী চ্যালেঞ্জ মোকাবেলায় বিএনপিকে প্রস্তুতির তাগিদ তারেক রহমানের

এলডিসি উত্তরণ-পরবর্তী চ্যালেঞ্জ মোকাবেলায় বিএনপিকে প্রস্তুতির তাগিদ তারেক রহমানের

প্রতিফলন ডেস্ক

প্রকাশিত: ১৬ সেপ্টেম্বর, ২০২৫, ১৯:৩৮

২০২৬ সালের নভেম্বরে বাংলাদেশ স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণ ঘটানোর পর অর্থনৈতিক ও বাণিজ্যিক চ্যালেঞ্জ মোকাবেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে (বিএনপি) এখনই প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, যথাযথ প্রস্তুতি ছাড়া অগ্রসর হলে অর্থনীতি ও জনগণ গুরুতর চাপে পড়তে পারে।

তিনি সম্ভাব্য চারটি প্রধান চ্যালেঞ্জের কথা তুলে ধরেন—
১. বাণিজ্য সুবিধা হারিয়ে তৈরি পোশাক খাত ক্ষতিগ্রস্ত হতে পারে
২. স্বল্পসুদে ঋণ ও সাহায্য কমে যাবে
৩. ওষুধসহ বেশ কিছু পণ্য উৎপাদনে ডব্লিউটিও সুবিধা বাতিল হবে
৪. এক খাতনির্ভর রপ্তানি অর্থনীতি আরও ঝুঁকিতে পড়বে

এই পরিস্থিতি মোকাবেলায় তারেক রহমান চার দফা প্রস্তাব দেন—
১. রপ্তানিতে বৈচিত্র্য আনতে হবে
২. সরকারি প্রতিষ্ঠানের আর্থিক শৃঙ্খলা জোরদার করতে হবে
৩. উৎপাদন ও অবকাঠামোয় বিনিয়োগ বাড়াতে হবে
৪. বাণিজ্য সুবিধা ও সবুজ অর্থায়নের সুযোগ কাজে লাগাতে হবে

তিনি বলেন, “দেশের শ্রমিক, কৃষক ও তরুণ প্রজন্মকে দুর্বল অবস্থায় ফেলে রাখা যাবে না। এলডিসি থেকে উত্তরণের সুফল পেতে হলে এখন থেকেই পরিকল্পনা ও প্রস্তুতি জরুরি।”

আরও পড়ুন