দুর্গোৎসব ঘিরে ষড়যন্ত্রের বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান তারেক রহমানের
প্রতিফলন ডেস্ক
প্রকাশিত: ১৭ সেপ্টেম্বর, ২০২৫, ১৮:৩০
দুর্গোৎসব ঘিরে যেকোনো ষড়যন্ত্র রুখতে সর্বোচ্চ সতর্কতা ও প্রস্তুতি রাখার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
তিনি বলেন, স্বৈরাচারের পতন ঘটলেও তাদের ষড়যন্ত্র থেমে নেই, সম্প্রতি তার উদাহরণও দেখা গেছে।
বুধবার (১৭ সেপ্টেম্বর) বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক বিবৃতিতে তিনি এ কথা বলেন।
সনাতন ধর্মাবলম্বীদের প্রতি শুভেচ্ছা জানিয়ে তারেক রহমান বলেন, শারদীয় দুর্গোৎসব বাংলাদেশের ধর্মীয় সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত। তবে অতীতে স্বৈরশাসনের সুবিধাভোগীরা দুর্গোৎসবের সময় নানা অপচেষ্টায় সম্প্রীতি নষ্টের চেষ্টা করেছে বলে মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, বিএনপি ধর্মীয় অধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ এবং তা বিনষ্টকারী যেকোনো অপচেষ্টার বিরুদ্ধে অবস্থান কঠোর। দুর্গাপূজা নির্বিঘ্নে উদযাপনে দলের নেতাকর্মীদের সর্বোচ্চ সহযোগিতা করার আহ্বান জানান তারেক রহমান।
আরও পড়ুন
- • শাকিব খানের স্পর্শে খারাপ লাগেনি, জানালেন সাবিলা নূর
- • রাজধানীর ট্রাফিক নিয়ন্ত্রণে বসছে ১ হাজার নতুন ক্যামেরা
- • প্রথমবার জাতিসংঘে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- • ১ আগস্ট থেকে সব গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক
- • ১৫৭ বছরের পৌরসভা থেকে সিটি করপোরেশন হচ্ছে কক্সবাজার
- • স্নিগ্ধা পুর্বপরিকল্পিত ব্ল্যাকমেইল করেছে, দাবি আশিয়ান গ্রুপের
- • জাপানে ৭.১ মাত্রার কম্পন, শপিংমলে আটকা বহু মানুষ
- • ফ্যামিলি কার্ডের লোভ দেখিয়ে ‘মধ্যরাতের ডাক’!
- • প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা
- • প্রধানমন্ত্রীর সঙ্গে টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
- • আলোচনায় বসতে ‘ব্যাকুল হয়ে উঠেছে’ ইরান: ট্রাম্প
- • ইরান যুদ্ধে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার
- • ফিফা সভাপতি ইনফান্তিনোকে জাতিসংঘের মহাসচিব হিসেবে দেখতে চান ট্রাম্প
- • ফিফা সভাপতি ইনফ্যান্তিনোর পদত্যাগ চান স্পেনের লা লিগা সভাপতি
- • ২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলার অর্থনীতি গড়ার লক্ষ্য সরকারের
- • পদত্যাগের পরই রাষ্ট্রপতিকে গ্রেফতার দাবি জানান নাহিদ
- • ইরানে ইরাকের প্রধানমন্ত্রীর সফর, শান্তি ও বাণিজ্যে জোর
- • শেখ হাসিনার সঙ্গে ফোনালাপের বিষয়কে গুজব বলে উড়িয়ে দিলেন রাষ্ট্রপতি
