জুলাই সনদ বাস্তবায়নে রাজনৈতিক দলগুলোর ভিন্নমত
প্রতিফলন ডেস্ক
প্রকাশিত: ১৭ সেপ্টেম্বর, ২০২৫, ১৯:৫২
জুলাই সনদ বাস্তবায়নের প্রস্তাবিত সাংবিধানিক আদেশ ও গণভোট নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে ফের মতভেদ দেখা দিয়েছে। কেউ এটি সংকট সমাধানের পথ হিসেবে দেখছেন, কেউ মনে করছেন এটি নির্বাচন বিলম্বের কৌশল এবং নতুন জটিলতার জন্ম দিতে পারে।
রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বিভিন্ন রাজনৈতিক দলের সংলাপে এই ভিন্নমত প্রকাশ পায়। সংলাপে বিশেষজ্ঞদের মত তুলে ধরেন অধ্যাপক আলী রীয়াজ। তিনি বলেন, একটি সাংবিধানিক আদেশের (কনস্টিটিউশন অর্ডার) মাধ্যমে অন্তর্বর্তী সরকার জুলাই সনদের ২২ দফা বাস্তবায়ন করতে পারে। এটি সঙ্গে সঙ্গে কার্যকর হলেও, নির্বাচনের দিন গণভোটের মাধ্যমে জনসমর্থন পেলে তা পূর্বপ্রভাবসহ বৈধতা পাবে।
রাজনৈতিক দলগুলোর প্রতিক্রিয়া ছিল ভিন্নধর্মী:
-
এবি পার্টি সভাপতি মজিবুর রহমান মঞ্জু বলেন, “সাংবিধানিক আদেশ ও গণভোটের প্রস্তাব ইতিবাচকভাবে দেখি, তবে আইনি ভিত্তি না থাকলে বাস্তবায়ন নিয়ে সন্দেহ থাকবে।”
-
গণঅধিকার পরিষদ সাধারণ সম্পাদক রাশেদ খান বলেন, “সরকার নিজে সিদ্ধান্ত না নিয়ে দলগুলোর ঘাড়ে দায় চাপাচ্ছে। গণভোটে সনদের বিরুদ্ধে রায় এলে কী হবে?”
-
এনসিপি যুগ্ম আহ্বায়ক জাবেদ রাসিন বলেন, “আমরা সংবিধানের ১০৬ ধারা নয়, সরকারের অধীনেই গণপরিষদ নির্বাচন চাই।”
-
এলডিপি মহাসচিব রেদোয়ান আহমেদ বলেন, “২২ নম্বর অনুচ্ছেদ এখনো সাংবিধানিক স্বীকৃতি পায়নি। নির্বাচনই হোক অগ্রাধিকার।”
-
গণসংহতি আন্দোলন প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি বলেন, “অধ্যাদেশ আনলে তা যেন কর্তৃত্ববাদী না হয়, তা নিশ্চিত করতে হবে।”
-
জেএসডি সাধারণ সম্পাদক শহিদ উদ্দিন মাহমুদ স্বপন বলেন, “আইনি ভিত্তি ছাড়া বাস্তবায়ন কঠিন। ১০৬ অনুচ্ছেদে পরামর্শ নেওয়া যেতে পারে।”
-
জমিয়তে উলামায়ে ইসলাম মহাসচিব মঞ্জুররুল ইসলাম আফেন্দি বলেন, “সংবিধান সংশোধন সংসদে হতে হবে। গণভোট জটিলতা বাড়াতে পারে।”
-
বাসদ (মার্কসবাদী) সমন্বয়ক মাসুদ রানা বলেন, “সনদ বাস্তবায়নের পক্ষে থাকলেও এমনভাবে করতে হবে যাতে আইনি চ্যালেঞ্জ না আসে।”
-
ভাসানী জনশক্তি পার্টি মহাসচিব আবু ইউসুফ সেলিম বলেন, “২২ ও ২৫ অনুচ্ছেদের মধ্যে দ্বন্দ্ব রয়েছে। সুপ্রিম কোর্টের মতামত নেওয়া দরকার।”
সংলাপে অংশ নেওয়া নেতারা মূলত সনদ বাস্তবায়নের বিষয়ে আগ্রহ দেখালেও পদ্ধতি, আইনগত বৈধতা এবং গণভোটের যৌক্তিকতা নিয়ে স্পষ্ট বিভাজন প্রকাশ করেছেন।
আরও পড়ুন
- • শাকিব খানের স্পর্শে খারাপ লাগেনি, জানালেন সাবিলা নূর
- • রাজধানীর ট্রাফিক নিয়ন্ত্রণে বসছে ১ হাজার নতুন ক্যামেরা
- • প্রথমবার জাতিসংঘে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- • ১ আগস্ট থেকে সব গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক
- • ১৫৭ বছরের পৌরসভা থেকে সিটি করপোরেশন হচ্ছে কক্সবাজার
- • স্নিগ্ধা পুর্বপরিকল্পিত ব্ল্যাকমেইল করেছে, দাবি আশিয়ান গ্রুপের
- • জাপানে ৭.১ মাত্রার কম্পন, শপিংমলে আটকা বহু মানুষ
- • ফ্যামিলি কার্ডের লোভ দেখিয়ে ‘মধ্যরাতের ডাক’!
- • প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা
- • প্রধানমন্ত্রীর সঙ্গে টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
- • আলোচনায় বসতে ‘ব্যাকুল হয়ে উঠেছে’ ইরান: ট্রাম্প
- • ইরান যুদ্ধে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার
- • ফিফা সভাপতি ইনফান্তিনোকে জাতিসংঘের মহাসচিব হিসেবে দেখতে চান ট্রাম্প
- • ফিফা সভাপতি ইনফ্যান্তিনোর পদত্যাগ চান স্পেনের লা লিগা সভাপতি
- • ২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলার অর্থনীতি গড়ার লক্ষ্য সরকারের
- • পদত্যাগের পরই রাষ্ট্রপতিকে গ্রেফতার দাবি জানান নাহিদ
- • ইরানে ইরাকের প্রধানমন্ত্রীর সফর, শান্তি ও বাণিজ্যে জোর
- • শেখ হাসিনার সঙ্গে ফোনালাপের বিষয়কে গুজব বলে উড়িয়ে দিলেন রাষ্ট্রপতি
