দুর্গাপূজাকে ঘিরে গভীর চক্রান্ত চলছে: রিজভী
প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর, ২০২৫, ১৪:২২
হিন্দু ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজাকে কেন্দ্র করে চক্রান্ত চলছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সোমবার (২৯ সেপ্টেম্বর) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
রিজভী বলেন, “দেশি-বিদেশি চক্র পূজাকে কেন্দ্র করে জাতিগত সম্প্রীতি নষ্ট করার অপচেষ্টা চালাচ্ছে। তবে বিএনপির নেতাকর্মীরা দেশের প্রায় ৩৫ হাজার পূজামণ্ডপে সক্রিয় নজরদারি ও নিরাপত্তার দায়িত্ব পালন করছেন।”
তিনি জানান, তারেক রহমান প্রতিদিন দলের নেতাকর্মীদের সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানাচ্ছেন। তিনি বলেন, “আমরা চাই উৎসবটি শান্তিপূর্ণভাবে পালিত হোক। এজন্য সবাই সতর্ক আছি।”
রিজভী আরও বলেন, দেশের পাহাড়ি এলাকায় হঠাৎ অশান্তি এবং গার্মেন্টস সেক্টরে উত্তেজনা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। এগুলোর পেছনে নির্দিষ্ট চক্রের পরিকল্পনা রয়েছে বলে তিনি দাবি করেন।
রিজভী জামায়াতের এক নেতার সাম্প্রতিক বক্তব্য নিয়েও প্রশ্ন তোলেন, যেখানে পার্শ্ববর্তী দেশের সম্ভাব্য হামলার ইঙ্গিত দেওয়া হয়। তিনি বলেন, “এ ধরনের বক্তব্য দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের জন্য হুমকি। আলোচনা ও কূটনীতির মাধ্যমে সমস্যা সমাধান সম্ভব, কিন্তু যুদ্ধের ভয় দেখানো দেশের জন্য বিপজ্জনক ইঙ্গিত।”
বিএনপি নেতা রিজভী বলেন, “এক সময় আমরা একটি ফ্যাসিবাদের পতন দেখেছি। কিন্তু এখন আবার পাতাল থেকে নতুন এক ফ্যাসিবাদ মাথাচাড়া দিয়ে উঠছে কি না, সেই প্রশ্ন মানুষকে ভাবাচ্ছে।”
তিনি সবশেষে বলেন, দেশবিরোধী যেকোনো চক্রান্ত ব্যর্থ করতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। ষড়যন্ত্রকারীদের মোকাবিলায় জাতীয় ঐক্যের প্রয়োজন রয়েছে।
আরও পড়ুন
- • ১ আগস্ট থেকে সব গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক
- • ১৫৭ বছরের পৌরসভা থেকে সিটি করপোরেশন হচ্ছে কক্সবাজার
- • স্নিগ্ধা পুর্বপরিকল্পিত ব্ল্যাকমেইল করেছে, দাবি আশিয়ান গ্রুপের
- • জাপানে ৭.১ মাত্রার কম্পন, শপিংমলে আটকা বহু মানুষ
- • ফ্যামিলি কার্ডের লোভ দেখিয়ে ‘মধ্যরাতের ডাক’!
- • গোপালগঞ্জে অজ্ঞাত নারীর মরদেহ ঘিরে রহস্য
- • ইউক্রেনের হামলার পর প্রতিশোধের হুঁশিয়ারি ইরানের
- • চুক্তি না হলে ইরানের সেতু উড়িয়ে দেওয়ার হুমকি ট্রাম্পের
- • প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা
- • প্রধানমন্ত্রীর সঙ্গে টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
- • আলোচনায় বসতে ‘ব্যাকুল হয়ে উঠেছে’ ইরান: ট্রাম্প
- • ইরান যুদ্ধে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার
- • ফিফা সভাপতি ইনফান্তিনোকে জাতিসংঘের মহাসচিব হিসেবে দেখতে চান ট্রাম্প
- • ফিফা সভাপতি ইনফ্যান্তিনোর পদত্যাগ চান স্পেনের লা লিগা সভাপতি
- • ২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলার অর্থনীতি গড়ার লক্ষ্য সরকারের
- • পদত্যাগের পরই রাষ্ট্রপতিকে গ্রেফতার দাবি জানান নাহিদ
- • ইরানে ইরাকের প্রধানমন্ত্রীর সফর, শান্তি ও বাণিজ্যে জোর
- • শেখ হাসিনার সঙ্গে ফোনালাপের বিষয়কে গুজব বলে উড়িয়ে দিলেন রাষ্ট্রপতি
