‘এক টাকার দুর্নীতি প্রমাণ হলে রাজনীতি ছাড়ব’, সারজিসের ওপেন চ্যালেঞ্জ
প্রকাশিত: ০৫ অক্টোবর, ২০২৫, ০৫:৪৫
“গত এক বছরে আমার বিরুদ্ধে কেউ যদি এক টাকারও দুর্নীতির অভিযোগ প্রমাণ করতে পারে, তাহলে আমি সকল ধরনের রাজনীতি থেকে ইস্তফা দেব।”—এমনই এক অভাবনীয় চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। শনিবার (৪ অক্টোবর) নিজ উপজেলা পঞ্চগড়ের আটোয়ারীতে এনসিপির কার্যালয়ে এক মতবিনিময় সভায় তিনি এই বিস্ফোরক ঘোষণা দেন।
জানা গেছে, সারজিস আলমের উদ্যোগে আটোয়ারী উপজেলার বিভিন্ন মসজিদ, মন্দির, ঈদগাহ এবং রাস্তা সংস্কারের জন্য স্থানীয় সরকার মন্ত্রণালয়ে একাধিক আবেদন জমা পড়েছিল। এর পরিপ্রেক্ষিতে চলতি অর্থবছরের প্রথম ধাপে মন্ত্রণালয় থেকে উপজেলার ৩০টি মসজিদ, ৯টি মন্দির ও ১১টি রাস্তা সংস্কারের জন্য সরকারি বরাদ্দ আসে। এই বরাদ্দপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিদের সঙ্গেই মতবিনিময় সভার আয়োজন করা হয়।
সভায় সারজিস আলম বলেন, “ভালো কাজে কেউ বাধা দেবেন না। একটি পাকা রাস্তা বা একটি সুন্দর মসজিদ-মন্দির নির্মাণ হলে তার সুবিধা আমাদের আগামী প্রজন্মই ভোগ করবে। তাই হিংসা-বিদ্বেষ ভুলে আটোয়ারীর সার্বিক উন্নয়নে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে কাজ করতে হবে। আমাদের মধ্যে প্রতিযোগিতা হওয়া উচিত, কে কত বেশি ভালো কাজ করতে পারে, তা নিয়ে।”
নিজের রাজনৈতিক সততা নিয়ে তিনি বলেন, “মহান আল্লাহ আমাকে যে সম্মান ও দায়িত্ব দিয়েছেন, তা আমার কল্পনারও বাইরে। এখন আমার একমাত্র লক্ষ্য হলো এই দায়িত্ব ন্যায় ও সততার সঙ্গে পালন করা। অনেকে অনেক প্রোপাগান্ডা ছড়ায়। তাদের উদ্দেশ্যে আমার স্পষ্ট ওপেন চ্যালেঞ্জ, কেউ যদি গত এক বছরে আমার বিরুদ্ধে এক টাকার দুর্নীতিও প্রমাণ করতে পারেন, আমি রাজনীতিই ছেড়ে দেব।”
তিনি আরও বলেন, উপজেলা বা ইউনিয়নে এমন নেতৃত্ব প্রয়োজন, যারা বাজেটের টাকা মেরে দিয়ে বাড়ি-গাড়ির স্বপ্ন দেখবে না। আগামীতে এমন সৎ মানুষদেরই সমর্থন দিতে হবে।
বরাদ্দকৃত অর্থ ছাড় ও ব্যবহার নিয়ে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে এনসিপির এই নেতা বলেন, “মসজিদ, মন্দির বা ঈদগাহের জন্য বরাদ্দকৃত অর্থ উত্তোলন করতে কোনো দপ্তরে যদি এক টাকাও ঘুষ দিতে হয়, তাহলে তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। একইভাবে, টাকা উত্তোলনের পর কোনো প্রতিষ্ঠানের সভাপতি বা সেক্রেটারির বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ পাওয়া গেলেও রেহাই মিলবে না।” আলোচনা সভা শেষে তিনি মন্ত্রণালয় ও জেলা পরিষদ থেকে বরাদ্দকৃত প্রকল্পগুলোর তালিকা পড়ে শোনান।
আরও পড়ুন
- • শাকিব খানের স্পর্শে খারাপ লাগেনি, জানালেন সাবিলা নূর
- • রাজধানীর ট্রাফিক নিয়ন্ত্রণে বসছে ১ হাজার নতুন ক্যামেরা
- • প্রথমবার জাতিসংঘে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- • ১ আগস্ট থেকে সব গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক
- • ১৫৭ বছরের পৌরসভা থেকে সিটি করপোরেশন হচ্ছে কক্সবাজার
- • স্নিগ্ধা পুর্বপরিকল্পিত ব্ল্যাকমেইল করেছে, দাবি আশিয়ান গ্রুপের
- • জাপানে ৭.১ মাত্রার কম্পন, শপিংমলে আটকা বহু মানুষ
- • ফ্যামিলি কার্ডের লোভ দেখিয়ে ‘মধ্যরাতের ডাক’!
- • প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা
- • প্রধানমন্ত্রীর সঙ্গে টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
- • আলোচনায় বসতে ‘ব্যাকুল হয়ে উঠেছে’ ইরান: ট্রাম্প
- • ইরান যুদ্ধে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার
- • ফিফা সভাপতি ইনফান্তিনোকে জাতিসংঘের মহাসচিব হিসেবে দেখতে চান ট্রাম্প
- • ফিফা সভাপতি ইনফ্যান্তিনোর পদত্যাগ চান স্পেনের লা লিগা সভাপতি
- • ২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলার অর্থনীতি গড়ার লক্ষ্য সরকারের
- • পদত্যাগের পরই রাষ্ট্রপতিকে গ্রেফতার দাবি জানান নাহিদ
- • ইরানে ইরাকের প্রধানমন্ত্রীর সফর, শান্তি ও বাণিজ্যে জোর
- • শেখ হাসিনার সঙ্গে ফোনালাপের বিষয়কে গুজব বলে উড়িয়ে দিলেন রাষ্ট্রপতি
