তোফায়েল আহমেদের অবস্থা সংকটাপন্ন: পরিবার
প্রকাশিত: ০৬ অক্টোবর, ২০২৫, ১১:৫৫
আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদের শারীরিক অবস্থা সংকটাপন্ন। বর্তমানে তিনি রাজধানীর স্কয়ার হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন। রোববার (৬ অক্টোবর) তার পরিবারের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
স্কয়ার হাসপাতালের প্রধান নির্বাহী কর্মকর্তা ইউসুফ সিদ্দিক গণমাধ্যমকে জানান, ৮২ বছর বয়সী এই প্রবীণ রাজনীতিক বার্ধ্যক্যজনিত নানা জটিলতায় আক্রান্ত এবং তার শারীরিক অবস্থা ভালো নয়। তিনি প্রায় ১০ দিন ধরে হাসপাতালে চিকিৎসাধীন। ২৭ সেপ্টেম্বর থেকে তাকে হাসপাতালে ভর্তি রাখা হয়েছে।
তোফায়েল আহমেদের জামাতা তৌহিদুজ্জামান তুহিন জানান, “তার অবস্থার তেমন পরিবর্তন নেই। তিনি সংকটাপন্ন অবস্থায় রয়েছেন। তবে তার হৃদযন্ত্র এখনো কাজ করছে।” একই সঙ্গে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া মৃত্যুর গুজবকে অস্বীকার করে বিভ্রান্তি না ছড়ানোর অনুরোধ জানান।
তোফায়েল আহমেদ বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনের এক উজ্জ্বল নাম। ১৯৪৩ সালে ভোলায় জন্মগ্রহণকারী তোফায়েল ১৯৬৭-৬৯ সাল পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি ছিলেন। ১৯৬৯ সালের গণ-অভ্যুত্থানে তিনি ছিলেন অন্যতম সংগঠক ও নেতা। ১৯৭০ সালের নির্বাচনে মাত্র ২৭ বছর বয়সে তিনি পাকিস্তানের জাতীয় পরিষদের সদস্য নির্বাচিত হন।
দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি নয়বার জাতীয় সংসদের সদস্য নির্বাচিত হন এবং একাধিকবার মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি কার্যক্রম-নিষিদ্ধ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য হিসেবে রয়েছেন।
দেশের রাজনৈতিক মহলে তোফায়েল আহমেদের অসুস্থতার খবরে উদ্বেগ ছড়িয়ে পড়েছে। পরিবার ও শুভানুধ্যায়ীরা তার সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।
আরও পড়ুন
- • ১২ আগস্ট দেখা যাবে বিরল পূর্ণগ্রাস সূর্যগ্রহণ
- • শাহজালাল বিমানবন্দরে ৯২ লাখ টাকার স্বর্ণ উদ্ধার, আটক ২
- • শাকিব খানের স্পর্শে খারাপ লাগেনি, জানালেন সাবিলা নূর
- • রাজধানীর ট্রাফিক নিয়ন্ত্রণে বসছে ১ হাজার নতুন ক্যামেরা
- • প্রথমবার জাতিসংঘে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- • ১ আগস্ট থেকে সব গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক
- • ১৫৭ বছরের পৌরসভা থেকে সিটি করপোরেশন হচ্ছে কক্সবাজার
- • স্নিগ্ধা পুর্বপরিকল্পিত ব্ল্যাকমেইল করেছে, দাবি আশিয়ান গ্রুপের
- • প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা
- • প্রধানমন্ত্রীর সঙ্গে টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
- • ইরান যুদ্ধে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার
- • ফিফা সভাপতি ইনফ্যান্তিনোর পদত্যাগ চান স্পেনের লা লিগা সভাপতি
- • ফিফা সভাপতি ইনফান্তিনোকে জাতিসংঘের মহাসচিব হিসেবে দেখতে চান ট্রাম্প
- • ২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলার অর্থনীতি গড়ার লক্ষ্য সরকারের
- • পদত্যাগের পরই রাষ্ট্রপতিকে গ্রেফতার দাবি জানান নাহিদ
- • ইরানে ইরাকের প্রধানমন্ত্রীর সফর, শান্তি ও বাণিজ্যে জোর
- • শেখ হাসিনার সঙ্গে ফোনালাপের বিষয়কে গুজব বলে উড়িয়ে দিলেন রাষ্ট্রপতি
- • নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন সেপ্টেম্বরের সংসদ অধিবেশনে
