২৮ জুলাই ২০২৬, মঙ্গলবার, ২৩:০৮

শিরোনাম
প্রথমবার জাতিসংঘে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ১ আগস্ট থেকে সব গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক ১৫৭ বছরের পৌরসভা থেকে সিটি করপোরেশন হচ্ছে কক্সবাজার শিক্ষা মন্ত্রণালয়ে প্রথম পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান গ্যাস সংকট সমাধানে বাংলাদেশকে সহযোগিতা করবে মালয়েশিয়া: জ্বালানি প্রতিমন্ত্রী সাড়ে ৭ বছরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ৭,৩৬৪ শিক্ষার্থীর, অর্ধেকের বেশি মোটরসাইকেলে :রোড সেফটি ফাউন্ডেশন আগামীকাল থেকে সারাদেশে অনির্দিষ্টকালের অ্যাম্বুলেন্স ধর্মঘট মাদকবিরোধী লড়াইকে সামাজিক আন্দোলনে রূপ দিতে হবে: মির্জা ফখরুল

আগামী সংসদে নির্ধারকের ভূমিকায় থাকবে এনসিপি: সারজিস

আগামী সংসদে নির্ধারকের ভূমিকায় থাকবে এনসিপি: সারজিস

প্রকাশিত: ২০ অক্টোবর, ২০২৫, ১২:২৬

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আগামী জাতীয় সংসদ নির্বাচনে নির্ধারক শক্তি হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মন্তব্য করেছেন দলের উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। তিনি বলেছেন, “এনসিপি হয় সরকারি দল হিসেবে, না হয় শক্তিশালী বিরোধী দল হিসেবে জনগণের প্রতিনিধিত্ব করবে।”

সোমবার (২০ অক্টোবর) দুপুরে জয়পুরহাট জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স মিলনায়তনে আয়োজিত জেলা ও উপজেলা কমিটির সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, “আমরা জাতীয় পার্টির মতো পোষা বিরোধী দল হতে চাই না। বাংলাদেশে যদি তিনটি বড় রাজনৈতিক শক্তি থাকে এবং প্রথম ও দ্বিতীয় দলের ভোট যদি কাছাকাছি হয়, তাহলে তৃতীয় শক্তিটিই নির্ধারণ করবে কে সরকার গঠন করবে। এনসিপি সেই তৃতীয় শক্তি হিসেবেই মাঠে থাকবে।”

সারজিস আলম আরও বলেন, “নির্বাচন কমিশন যদি কোনো রাজনৈতিক দলকে তার প্রাপ্য প্রতীক—শাপলা—না দেয়, তাহলে সেটি প্রমাণ করে এই কমিশনের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। এনসিপি প্রত্যাশা করে, শাপলা প্রতীকেই তারা আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবে।”

তিনি হুঁশিয়ার করে বলেন, “শাপলা প্রতীক নিয়ে যদি এনসিপির সঙ্গে অন্যায় করা হয়, তাহলে রাজপথ ও রাজনৈতিকভাবে এর জবাব দেওয়া হবে।”

সারজিস আলম জানান, আগামী দুই মাসের মধ্যে জয়পুরহাট জেলার প্রতিটি উপজেলায় এনসিপির কমিটি গঠন সম্পন্ন হবে। দলকে সাংগঠনিকভাবে আরও শক্তিশালী করে নির্বাচনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। তবে এখনো কোনো রাজনৈতিক জোটে যুক্ত হওয়ার সিদ্ধান্ত নেয়নি এনসিপি।

সমন্বয় সভায় আরও উপস্থিত ছিলেন দলের কেন্দ্রীয় কমিটির রাজশাহী বিভাগের সাংগঠনিক সম্পাদক ইমরান ইমন, কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক সাকিব মাহাদী, জয়পুরহাট জেলা শাখার যুগ্ম সমন্বয়ক ওমর আলী বাবুসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ।

আরও পড়ুন