রমজানকে স্বাগত জানিয়ে ঢাবিতে ছাত্রশিবিরের র্যালি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮ ফেব্রুয়ারি, ২০২৬, ২১:৫৬
পবিত্র মাহে রমজানকে স্বাগত জানিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে বর্ণাঢ্য র্যালি করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের বিশ্ববিদ্যালয় শাখা।
আজ বুধবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণ থেকে এই কর্মসূচি শুরু হয়।
মাগরিবের নামাজের পর শুরু হওয়া র্যালিটি ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এটি কেন্দ্রীয় মসজিদ থেকে বের হয়ে কলা ভবন ও হলপাড়া এলাকা ঘুরে হাজী মুহম্মদ মুহসীন হলের সামনে দিয়ে মল চত্বরে গিয়ে শেষ হয়। র্যালিতে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের সভাপতি আবু সাদিক কায়েম, সাধারণ সম্পাদক এস এম ফরহাদ এবং সাংগঠনিক সম্পাদক মু. সাজ্জাদ হোসাইন খানসহ শাখা শিবিরের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। র্যালি শেষে সংক্ষিপ্ত বক্তব্যে নেতৃবৃন্দ রমজানের পবিত্রতা রক্ষা এবং সংযমের গুরুত্ব তুলে ধরেন।
এর আগে বিকেলে বিশ্ববিদ্যালয়ের মল চত্বরে রমজান উপলক্ষে এক সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়। ‘সেন্টার ফর ইসলামিক থটস অ্যান্ড ওয়ার্কস’ এবং ‘প্রবাহ সাহিত্য-সংস্কৃতি সংসদ’-এর যৌথ উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে কিরাত পাঠ, ইসলামী সংগীত ও কবিতা আবৃত্তি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান শেষে বিশেষ দোয়া মাহফিল ও উপস্থিত সবার মাঝে তবারক বিতরণ করা হয়।
দীর্ঘদিন পর ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রশিবিরের প্রকাশ্যে এমন কর্মসূচি ও র্যালি সাধারণ শিক্ষার্থীদের মধ্যে বেশ কৌতূহল সৃষ্টি করেছে।
আরও পড়ুন
- • বিনিয়োগ বাড়াতে ব্যবসা শুরুর বাধা দূর করা হবে: বাণিজ্যমন্ত্রী
- • পদত্যাগ করলেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার
- • ইরানের তেলের ওপর মার্কিন নিষেধাজ্ঞায় ছাড়
- • বিদেশিদের জন্য জাপানের ভিসা ফি পাঁচ গুণ বৃদ্ধি, কার্যকর ১ জুলাই থেকে
- • আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে ৬ জেলায় সেনা মোতায়েনের সিদ্ধান্ত
- • শিকাগোতে তিন দিনে ২৪টি গুলির ঘটনা, নিহত ৭ ও আহত ৩৮
- • রাজধানীতে কাল বিক্ষোভ সমাবেশের ডাক দিল ১১ দলীয় জোট
- • লেবানন থেকে সরে যেতে ইসরাইলকে কড়া বার্তা ইসমাইল কানির
- • প্রতিশোধের মানসিকতা থেকে বেরিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর
- • চট্টগ্রাম বন্দরে কন্টেইনার হ্যান্ডলিংয়ে সর্বোচ্চ রেকর্ড
- • প্রধানমন্ত্রীর সফর উপলক্ষ্যে বন্ধ থাকবে মৌলভীবাজারের ৯২ চা বাগান
- • ডেভিডের হ্যাটট্রিকে কাতারকে উড়িয়ে দিল কানাডা
- • সড়কে শৃঙ্খলা ফেরাতে ঢাকার তিন বাস টার্মিনাল সরানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
- • দুবাইয়ে গ্রেফতার বেনজীর, সামনে দীর্ঘ প্রত্যর্পণ প্রক্রিয়া
- • বেনজীরকে দেশে ফেরাতে সক্রিয় দুদক, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যাচ্ছে নথি
- • সংসদে ‘আই হ্যাভ অ্যা প্ল্যান’র ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী
- • বগুড়ার সেই দুই ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশে প্রধানমন্ত্রীর
- • কবি আল মুজাহিদীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক প্রকাশ
